Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Milind rege passes away: প্রয়াত মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক মিলিন্দ রেগে, শোকাহত ক্রিকেট মহল

Milind rege passes away
Milind rege passes away

 

মুম্বই, ১৯ ফেব্রুয়ারি : প্রয়াত মিলিন্দ রেগে। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন নির্বাচক বুধবার সকালে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সুনীল গাওস্করের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মিলিন্দ। তাঁর মৃত্যুতে শোকাহত মুম্বই ক্রিকেট মহল।

মিলিন্দের মৃত্যুতে এমসিএ সভাপতি অজিঙ্ক নায়ক বলেছেন, “মিলিন্দ রেগে স্যরের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। মুম্বই ক্রিকেটের একজন সত্যিকারের তারকা ছিলেন।" মুম্বইয়ের সোনালি যুগের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন মিলিন্দ। অফস্পিনিং অলরাউন্ডার হিসাবে খেলতেন। ১৯৬৭-৬৮ থেকে ১৯৭৭-৭৮ পর্যন্ত টানা ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। ১২৬টি উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন ১৫৩২ রান। মুম্বই যে সময়ে টানা ১৩ বার রঞ্জি জিতেছিল, সেই সময়ের ক্রিকেটার হলেন মিলিন্দ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…