Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Pawan Khera: কেন্দ্র শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত, মানুষের কথা ভাবে না , পবন খেরা

Pawan Khera
Pawan Khera

 

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : নতুন দিল্লি রেল স্টেশনে শনিবার রাতের পদপিষ্ট হওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রককে দুষলেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁর মতে, কেন্দ্র শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত, মানুষের কথা ভাবে না। রবিবার পবন খেরা বলেছেন, নতুন দিল্লি রেল স্টেশনে গত রাতের পদপিষ্ট হওয়ার ঘটনার পরে সরকারের সমস্ত স্তর উন্মোচিত হয়েছে। রেল প্রশাসন ও রেলমন্ত্রী এই খবর চাপা দেওয়ার চেষ্টা করছিল। তাঁরা ক্রমাগত টুইট করছিল যে, সেখানে কোনও পদপিষ্টের ঘটনা ঘটেনি, শুধু মানুষের বিশাল ভিড় ছিল।

পবন খেরা আরও বলেছেন, "সরকার প্রাণহানি কমানো নিয়ে চিন্তিত নয়, খবর ছড়ানো বন্ধ করতেই উদগ্রীব। তাঁরা শুধু নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তা করে, মানুষের কথা ভাবে না। মহাকুম্ভে আসা কোটি কোটি মানুষের আস্থার মূল্যে তাঁরা নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত।"


You might also like!