
পানিপত, ১৩ মার্চ : হরিয়ানার পানিপতের সমলখায় শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিয়েছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। শুক্রবার সকালে ভারত মাতার ছবিতে শ্রদ্ধা জানান তাঁরা। আরএসএস-এর সাহসরকার্যবাহ মুকুন্দ সিআর বলেন, "এটি সঙ্ঘের শতবর্ষ পূর্তি। গত দুই বা তিন বছর ধরে, আমাদের সকল নিবেদিতপ্রাণ কর্মীরা আমাদের শাখা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন। আমরা আমাদের ভৌগোলিক পরিধির সম্প্রসারণ প্রত্যক্ষ করেছি, যেখানে আমরা কাজ করি এমন স্থানের সংখ্যা চার হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং প্রকৃত শাখার সংখ্যা পাঁচ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এখন এই শতবর্ষ পূর্তিতে, আমাদের বিভিন্ন কর্মসূচি এবং উদ্যোগের পরিকল্পনা রয়েছে।"
