Game

1 hour ago

LALIGA 2025/26: লা লিগা, ইয়ামালের গোলে বার্সিলোনার কষ্টার্জিত জয়

Lamine Yamal
Lamine Yamal

 

বার্সিলোনা, ৮ মার্চ : বিলবাওয়ের সান মামেসে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সিলোনা আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা বার্সিলোনা বিরতির পর ম্যাচে ফিরল। চমৎকার এক গোল করলেন লামিনে ইয়ামাল। সেই ব্যবধান ধরে রেখে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল হান্সি ফ্লিকের দল। চোটের কারণে বেশ কয়েকজন খেলোয়াড় দলে ছিলেন না। তার ফলে দলটি নিজেদের সেরা পারফরম্যান্সের ধারে কাছে ছিল না। প্রায় ৭১ শতাংশ বল পজেশন রাখলেও, গোলের জন্য সাত শটের কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল। লিগে টানা তৃতীয় জয়ে চার পয়েন্টে এগিয়ে গেল বার্সিলোনা । ২৭ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট হল ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বিলবাও।

You might also like!