Breaking News
 
Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয়

 

Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court on 24-hour arrest rule
Supreme Court on 24-hour arrest rule

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দেশের ফৌজদারি আইনে এতদিন নিয়ম ছিল, কাউকে গ্রেপ্তার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করাতে হবে পুলিশকে। তবে আটকের ক্ষেত্রে একই নিয়ম স্পষ্টভাবে কার্যকর ছিল না। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, গ্রেপ্তারির পাশাপাশি কাউকে আটক করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে পেশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দিতে হবে বলেও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। 

শীর্ষ আদালত বলেছে, যে মুহূর্তে কোনও ব্যক্তিকে আটক করা হচ্ছে, সেই মুহূর্ত থেকেই ২৪ ঘণ্টা সময়সীমার হিসেব করা হবে। প্রসঙ্গত, এত দিন আনুষ্ঠানিক ভাবে গ্রেপ্তারির সময় থেকে ২৪ ঘণ্টার হিসেব হতো। পুলিশের বিরুদ্ধে বেআইনি ভাবে আটকের অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনমহল। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, সংবিধানের ২২(২) অনুচ্ছেদ মেনে ‘গ্রেপ্তার’ এবং ‘আটক’— এই দু’টি বিষয়ের মধ্যে কোনও কৃত্রিম ফারাক করা যাবে না। পুলিশ যদি কাউকে আনুষ্ঠানিক ভাবে গ্রেপ্তার দেখানোর আগে ‘আটক’ করে রাখে, তবে সেই সময়টা বাদ দেওয়া যাবে না। পুলিশ যদি এই ধরনের কোনও নিয়ম তৈরি করতে চায়, তবে তা সরাসরি সংবিধানের পরিপন্থী (অসাংবিধানিক) বলে গণ্য হবে।

সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকেও নির্দেশ দিয়েছে, এখন থেকে কোনও অভিযুক্তকে রিমান্ডে পাঠানোর সময়ে আটকের প্রকৃত তারিখ এবং সময় খাতায়কলমে লিখে রাখতে হবে। এর পরে খতিয়ে দেখতে হবে যে, আটকের সময় থেকে ২৪ ঘণ্টার সময়সীমা ঠিক মতো মানা হয়েছে কি না। যদি ম্যাজিস্ট্রেট দেখেন, অভিযুক্তকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে এবং তা অযৌক্তিক, তবে তিনি পুলিশের রিমান্ডের আবেদন খারিজ করে দিতে পারেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…