Breaking News
 
Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের Imran Hasan Arrested: নাড্ডার কনভয়ে হামলা থেকে ভাঙচুর, একাধিক অভিযোগে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ ইমরান

 

Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার

Agnimitra Paul
Agnimitra Paul

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পথকুকুরদের খাবার দেওয়া নিয়ে প্রায়শই নানা সমস্যার মুখে পড়তে হয় পশুপ্রেমীদের। তাঁদের সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা। পথকুকুরদের খাওয়ানোর জন্য পুরসভা চত্বরে তৈরি করা হল নির্দিষ্ট জায়গা। পাশাপাশি আগামী দিনে পশুদের চিকিৎসার জন্য হাসপাতাল এবং শেষকৃত্যের জন্য শ্মশান তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার হাওড়া পুরসভা চত্বরে পথকুকুরদের জন্য নির্দিষ্ট খাবারের জায়গার উদ্বোধন করতে গিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।

পুরমন্ত্রী জানান, হাওড়া পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ‘ডগ ফিডিং জোন’ তৈরি করা হবে। ডগ ফিডারদের আইডি ও রেজিস্ট্রেশন দেওয়া হবে। জানা গিয়েছে, হাওড়া পুরসভার ৫টি ওয়ার্ডে এই ধরনের ১৪টি কেন্দ্র আপাতত খোলা হচ্ছে। মন্ত্রী এদিন খাবার প্রদানকারী ব্যক্তিদের হাতে ‘ডগ ফিডিং কিট’ তুলে দেন। এই ধরনের পশুপ্রেমী ব্যক্তিদের সংবর্ধনা জানান ও তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র তুলে দেবেন বলে আশ্বাস দেন। 

প্রসঙ্গত, হাওড়া শহরে পথকুকুরের অভাব নেই। অধিকাংশ ক্ষেত্রেই এই পথ কুকুররা খাওয়াদাওয়া পায় না। কিছু পশুপ্রেমী ব্যক্তি তাদের খাবারের ব্যবস্থা করলেও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে অনেকসময় তা ব্যাহত হয়। এই ধরনের ‘ডগ ফিডিং জোন’ হলে এই সমস্যা থাকবে না বলেই জানান মন্ত্রী। শুধু পথকুকুর নয়, পাখিদের জন্যও বিভিন্ন জায়গায় খাবার জলের হাঁড়ি ও খাবার রেখে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…