Dhanteras 2026: ধনতেরাসের শুভ দিনে ভুলবেন না এই ৫ কাজ, সংসারে সুখ-সমৃদ্ধি কামনায় মানুন বিশেষ নিয়ম

Dhanteras 2026
Dhanteras 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালে ধনতেরাস পালিত হবে ৬ নভেম্বর, শুক্রবার। এই দিন থেকেই শুরু দীপাবলির উৎসব। ধনতেরাসে দেবী লক্ষ্মীর আরাধনার পাশাপাশি প্রচলিত রয়েছে নানা জ্যোতিষীয় টোটকা পালনের রীতি। বিশ্বাস করা হয়, এই দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চললে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। ধনতেরাস উপলক্ষে তেমনই কয়েকটি টোটকার কথা উল্লেখিত হলো আজকের প্রতিবেদনে।

টোটকা:

১) ধনতেরসের দিন যে কোনও শুভ কাজ করা যেতে পারে। তবে সেই দিন কোন সময়টা শুভ কাজ করার জন্য শ্রেষ্ঠ সেটা দেখে নেওয়া জরুরি। এই দিন সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট থেকে রাত ৮টা ৪৬ মিনিট পর্যন্ত যে কোনও বিশেষ কাজ করা যেতে পারে।

২) ধনতেরসের দিন রাতে লক্ষ্মীদেবীর পুজো করার সময় একটি রুপোর তৈরি চৌকো আকৃতির ছোট বাক্স নিয়ে সেটির মধ্যে কিছুটা কেশর, এক ফোঁটা মধু এবং কয়েকটা শিউলি ফুল দিয়ে বাক্স বন্ধ করে ঘরের ঈশান কোণে রেখে দিন। এর ফলে জীবনে সুপরিবর্তন আসবে।

৩) ধনতেরসের দিন সকালবেলা ঘরের সদর দরজার দু’পাশে সিঁদুর এবং হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন।

৪) ধনতেরসের দিন লক্ষ্মীপুজো করার সময় একটি পাত্রে ভর্তি করে ধনে নিয়ে পুজোর স্থানে রেখে দিন। তার পর ভাইফোঁটার আগের দিন সেখান থেকে কিছুটা ধনে নিয়ে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। বাকি ধনে বাড়ির যে কোনও স্থানে বা টবে ছড়িয়ে দিন। এই ধনেগাছ যত বড় হবে, আপনার উন্নতিও তত বৃদ্ধি পাবে।

৫) শরীর সুস্থ রাখতে ধনতেরসের আগের দিন রাতে একটা তামার পাত্রে কিছুটা ধনে নিয়ে জলে ভিজিয়ে রাখুন। তার পর সেই জলটা বাড়ির প্রত্যেক সদস্য অল্প করে পান করুন। এর ফলে সারা বছর বাড়ির প্রত্যেক সদস্যের শরীর খুবই সুস্থ থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…