Suvendu Adhikari RSS Greetings : সংঘের প্রতিষ্ঠা দিবসে স্বয়ংসেবকদের শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari (symbolic picture)
Suvendu Adhikari (symbolic picture)

 

কলকাতা, ২০ অক্টোবর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমস্ত স্বয়ংসেবককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি আরএসএস-কে রাষ্ট্রসেবা, অটুট শৃঙ্খলা ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ড. কেশব বলিরাম হেডগেওয়ারের আদর্শে পুষ্ট এই সংগঠন ‘রাষ্ট্র প্রথম’ লক্ষ্যকে সামনে রেখে ভারতমাতার শক্তিবৃদ্ধির কাজে নিরন্তর নিয়োজিত।

শুভেন্দু অধিকারী তাঁর বার্তায় আরও উল্লেখ করেছেন, প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে নিঃস্বার্থ জনসেবা, চরিত্র গঠনের মাধ্যমে যুবসমাজের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা এবং ভারতীয় সংস্কৃতি ও সনাতন মূল্যবোধ রক্ষার কাজে সঙ্ঘের ভূমিকা রয়েছে। তাঁর কথায়, দেশের স্বার্থ এবং সমাজের অন্তিম স্তরে থাকা মানুষের উন্নয়নে সংগঠনটি কাজ করে চলেছে।রাষ্ট্র গঠনের কাজে নিরন্তর অবদান রাখা স্বয়ংসেবকদের ত্যাগ ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ‘বন্দে মাতরম্’ এবং ‘ভারতমাতা কি জয়’ স্লোগানও উল্লেখ করেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…