Breaking News
 
CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান?

 

Afghanistan vs Zimbabwe : ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানিস্তান

Afghanistan vs Zimbabwe (symbolic picture)
Afghanistan vs Zimbabwe (symbolic picture)

 

আবু ধাবি, ২০ অক্টোবর : আবু ধাবিতে সোমবার জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানরা। ২৯৪ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষের ইনিংস ১৩৬ রানে শেষ করে দিয়েছে তারা। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে আগামীকাল বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে উঠতে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে, সেই সঙ্গে মেলাতে হবে রান রেটের সমীকরণও। আফগানিস্তানকে প্রায় তিনশ রানের সংগ্রহ এনে দেওয়ার পথে ১০২ রান করেন আটাল। ওয়ানডেতে এটি আটালের তৃতীয় সেঞ্চুরি। ৯০ রান করেন ইব্রাহিম। আটালের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৪০ রান। আফগানিস্তানের আর কেউ ৩০ রানও করতে পারেননি।

জিম্বাবুয়েকে দেড়শর আগে গুঁড়িয়ে দেওয়ার কারিগর রাশিদ। স্রেফ ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন তারকা এই লেগ স্পিনার। দুটি প্রাপ্তি পেসার ফাজালহাক ফারুকির। জিম্বাবুয়ের ইনিংসে সর্বাধিক রান করেন রাজা (৪৮)। ম্যান অব দা ম্যাচ হয়েছেন সেদিকউল্লাহ আটাল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…