Premier League: বড় জয় নিয়েই মাঠ ছাড়ল ইংলিশ চ্যাম্পিয়নরা

The English champions left the field with a big win
The English champions left the field with a big win

 

লন্ডন, ১৪ অক্টোবর : দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের ঝড়ে ভেঙে পড়ল ফরাসি ক্লাব লিলের সব প্রতিরোধ। বড় জয় নিয়েই মাঠ ছাড়ল ইংলিশ চ্যাম্পিয়নরা।এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। ইউরিয়েন টিম্বার দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান এবেরেসি এজে। তৃতীয় গোলটি করেন বুকায়ো সাকা।

লড়াইটা ছিল একপেশে। ৫৫ শতাংশের বেশি সময় বল পজেশন রেখে আর্সেনাল গোলের জন্য ১৬টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে। লিল চারটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। দুই ম্যাচে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে আছে আর্সেনাল। আর সমান দুটি করে জয়ে ৬ পয়েন্ট করে নিয়ে গোলের হিসেবে বার্সিলোনা শীর্ষে ও স্পোর্তিং দুইয়ে আছে।

শেয়ার করুন:

You might also like!