
কলকাতা, ১০ অক্টোবর : বাংলার জয় ৯৬ রানে। পন্ডিচেরির বিরুদ্ধে জিতল বাংলা - মহিলা অনূর্ধ্ব - ১৯ টি টোয়েন্টি ট্রফি এলিট খেলা হয় শনিবার। উল্লেখ্য, বাংলার মেয়েরা প্রথম ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪/১৭৯ রান সংগ্রহ করে। এর মধ্যেই উল্লেখযোগ্য ঈপ্সিতা মন্ডল - ৬১ রান তোলে (৩৪ বলে)। এর পাশাপাশি প্রতিভা মান্ডি - অর্ধশতরানের ইনিংস গড়ে। সে - ৫১ রান করে (৪৩ বলে)।এদিকে, বোলিংয়ের পরিসংখ্যান অনুসারে পন্ডিচেরির দুই বোলার, রেনিসা নাদর - ২/২৫ রান (৪ ওভারে) ও অগল্য - ১/৪০ রান (৪ ওভারে)। শনিবার এর জবাবে পন্ডিচেরী দল সাকুল্যে ১০০ রান যোগাড় করতে এদিন ব্যর্থ হয়েছে। তাদের দলগত স্কোর - ৮৩ রান। বাংলার তরফেও দুই বোলার - অদ্রিজা সরকার - ৩ উইকেট ২১ রানে (৪ ওভারে) ও রেমন্ডিনা খাতুন - ২ উইকেট ১২ রানে (৪ ওভারে) ভালো বোলিং করেছে। অর্থাৎ বাংলার দাপটেই কুপোকাত। এর পরিপ্রেক্ষিতেই ৯৬ রানে জিতল বাংলার মেয়েরা।
