Breaking News
 
CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী

 

Entertainment

47 minutes ago

Badshah Isha Rikhi Bigg Boss 20: ‘আমি ভালো নেই…’, বিগ বস থেকে প্রাক্তন স্ত্রী ইশা বেরোতেই বাদশার রহস্যময় ভিডিও ভাইরাল

Badshah Isha Rikhi
Badshah Isha Rikhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘বিগ বস ২০’ থেকে বিদায় নিয়েছেন র‌্যাপার বাদশার প্রাক্তন স্ত্রী তথা পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। রিয়্যালিটি শোয়ের মঞ্চে সদ্য বিবাহবিচ্ছেদ নিয়ে ব্যক্তিগত সম্পর্কের নানা দিক নিয়ে মুখ খুললেও প্রাক্তন স্বামীর বিরুদ্ধে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির পথে হাঁটেননি ইশা। তাঁর সেই সংযত অবস্থানও নজর কেড়েছিল দর্শকদের। এদিকে ‘বিগ বস’-এর ঘর থেকে ইশার বিদায়ের পরই সমাজমাধ্যমে প্রথম ভিডিও পোস্ট করলেন বাদশা। র‌্যাপারের সেই ভিডিওবার্তা প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয় জোর চর্চা। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বাদশার বক্তব্যে ঠিক কী ছিল, তা নিয়েই এখন নেটদুনিয়ায় কৌতূহল তুঙ্গে। 

গলার অবস্থা খুব একটা ভালো নয়, বিষণ্ণ কণ্ঠে অনুরাগীদের ধন্যবাদ জানান। বিচ্ছেদের জন্য ইশা কাঠগড়ায় তুলেছেন বাদশাকে। ইশাভক্তদেরও অভিযোগের তীর গায়কের দিকেই। এমতাবস্থায় যাঁরা বাদশার পাশে থেকেছেন তাঁদের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেছেন র‌্যাপার। অনুরাগীদের কী বলেছেন বাদশা? ভিডিওবার্তার শুরুতেই সকলের কুশলসংবাদ জানতে চেয়ে বাদশা বলেন, “হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি শুধু আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। এইটুকুই। এই মুহূর্তটা শুধুমাত্র আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য।” 


খারাপ কণ্ঠস্বরের জন্য ক্ষমা চেয়ে বাদশার সংযোজন, “আমি ভালো নেই। কিন্তু আমি আপনাদের ভালোবাসি।” বিয়ের কয়েকমাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ ঘোষণা করে আলোচনার কেন্দ্রে বাদশা-ইশা। র‌্যাপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন ইশা। প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয়বারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। স্বাভাবিকভাবেই চর্চায় ব়্যাপার বাদশা। তবে ইনস্টাগ্রামে বাদশার ভিডিওবার্তা শেয়ারের পর বহু অনুরাগী তাঁকে সমর্থন করতে এগিয়ে আসেন। মন শক্ত রাখার পরামর্শ দেন। তবে কয়েকজন নেটিজেনের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। এক ব্যক্তি লিখেছেন, ‘সেন্টি হয়ে গেছেন ভাই আজ।’ নেটপাড়ার অপর এক সদস্য সুর নরম করে বলেছেন, ‘ভাই, কোনও ভুল পদক্ষেপ নেবেন না।’ এই ভিডিও পোস্টের আগে বাদশা একটি স্টোরিও শেয়ার করেছিলেন। যেখানে ‘উইকেন্ড কা ভার’ পর্বে সলমন যখন বাদ পড়া প্রতিযোগীর তালিকায় ইশার নাম ঘোষণা করেন তখন তাঁর আত্মবিশ্বাস নিয়ে ভাইজান মজা করার সময় বাদশা হাসেন। যদিও পরক্ষণেই সেই সেই ক্লিপিং সরিয়ে দেন বাদশা। 


You might also like!