Breaking News
 
Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ

 

Anne Hathaway: মাতৃত্বের নতুন ইনিংস অ্যানির! সদ্যোজাতকে নিয়ে প্রকাশ্যে এলেন হলিউড অভিনেত্রী?

Anne Hathaway and Adam Shulman share two sons
Anne Hathaway and Adam Shulman share two sons

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৃতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে। চলতি বছরের জুন মাসেই অনুরাগীদের সুখবর দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, স্বামী অ্যাডাম শুলমানের সঙ্গে তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এবার সেই অপেক্ষার অবসান। তবে পুত্রসন্তান না কন্যাসন্তান, তা এখনও প্রকাশ্যে আনেননি অ্যানি বা অ্যাডাম। এমনকি ঠিক কোন তারিখে সন্তানের জন্ম হয়েছে, সে বিষয়েও নীরব রয়েছেন দম্পতি। যদিও বিভিন্ন সূত্রের দাবি, চলতি মাসের একেবারে গোড়ার দিকেই তাঁদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। তৃতীয় সন্তানকে ঘিরে আপাতত ব্যক্তিগত পরিসরেই আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন তারকা দম্পতি। 

মঙ্গলবার নিউ ইয়র্কের রাস্তায় নিজের সদ্যোজাত সন্তানকে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে অ্যানিকে। মুহূর্তেই সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে, বুকের কাছে শিশুকে আগলে রেখে হাঁটছেন অভিনেত্রী। মুখে লেগে রয়েছে হাসি। সঙ্গে ছিলেন এক বান্ধবীও। সন্তানকে সঙ্গে নিয়ে নিজস্বী তোলার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে। নবজাতককে নিয়ে বাইরে বেরিয়েছিলেন সাধারণ সাজপোশাকেই। অ্যানির পরনে ছিল বেগুনি রঙের সোয়েটার, তার উপরে লম্বা ধূসর রঙের কোট। সঙ্গে ঘিয়ে রঙের প্যান্ট। চোখে কালো রোদচশমা, মাথায় টুপি। কোনও প্রসাধন ছাড়াই স্বাভাবিক সাজে দেখা যায় অভিনেত্রীকে। তৃতীয় সন্তানের জন্মের খবর ছড়ালেও এখনও পর্যন্ত অ্যানি কিংবা তাঁর স্বামী অ্যাডাম কেউই আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। সন্তানের জন্মের খবর নিয়ে তাঁদের তরফে নীরবতাই বজায় রয়েছে।


অ্যানি ও অ্যা়ডামের তাঁর দাম্পত্য জীবন ২০১২ সালে শুরু। ২০১৬ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তাঁরা। এ বার পরিবারে এল নতুন সদস্য। কাজের দিক থেকেও বেশ ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি ‘ভেরিটি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে অ্যানির সঙ্গে রয়েছেন ডাকোটা জনসন এবং জশ হার্টনেট। এর আগে ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…