Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য

Alice Huang
Alice Huang

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আমেরিকার এআই সাম্রাজ্যকে টেক্কা দিতে কি প্রেমকেই হাতিয়ার করেছিলেন অ্যালিস? অভিযোগ, এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠতার নেপথ্যে ছিল উন্নত চিপ চিনে নিয়ে যাওয়ার পরিকল্পনা। অন্যদিকে চিন সরকারের সহায়তায় ৯ বিলিয়ন ডলারের (প্রায় ৭৯ হাজার কোটি টাকা) ডেটা সেন্টার গড়ে তোলেন তাঁর স্বামী কাং ওয়েই। এবার এই চাঞ্চল্যকর দাবি ঘিরে বিস্ফোরক তথ্য সামনে আনল ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।

মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, একটা সময় ভিডিও গেম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন কাং। সেখান থেকেই তাঁর আলাপ হয় এনভিডিয়ার তৎকালীন সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে। তাঁদের পরিচয় অন্তত ১০ বছরের। রিপোর্ট বলছে, কাং নিজেই অ্যালিসের সঙ্গে পরিচয় করিয়ে দেন জেনসেনের। তাঁদের মধ্যে সম্পর্কেও পূর্ণ মদত ছিল কাংয়ের। চিনের বিভিন্ন সরকারি রেকর্ড, শেয়ার বাজারের ফাইলিং ও সরকারি রেকর্ড ঘেঁটে সংবাদমাধ্যমের দাবি, ২০২১-২৪ সালের মধ্যে কাংয়ের ডেটা সাম্রাজ্যে বিনিয়োগের পরিমাণ ৯ বিলিয়ন ডলারের বেশি। এর সবটাই সরকারি সাহায্যে প্রস্তুত। সাংহাইয়ের এদের সংস্থা সেঞ্চুরি লংটেং-এর সদর দপ্তর। এর মালিকানায় রয়েছে, সেঞ্চুরি হুয়াটং (৬৩%), হেক্সি ক্যাপিটাল (২৭%) এবং সাংহাই পুরসভার সরকারি সংস্থা (১০%)। ২০২২ সালে সেঞ্চুরি লংটেং চুক্তি করে আমেরিকার তরফে নিষিদ্ধ সংস্থা হুয়াওয়ে-র সঙ্গে।

চিনের আনহুই প্রদেশ ও সিচুয়ান প্রদেশে বিরাট বিরাট জমির উপর বিশাল ডেটা সেন্টার তৈরি করা হয়। চিন প্রশাসন কাংয়ের কাজের প্রশংসায় পঞ্চমুখ। কাংয়ের কাজের নেপথ্যে তাঁর স্ত্রী অ্যালিসের ভুমিকাও কম নয়। অ্যালিস ছিলেন সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানি মেগাস্পিড-এর সিনিয়র এক্সিকিউটিভ। ২০২৩ সালে এই মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনার স্ট্যাটাস পায়। এরা চিনের আলিবাবাকে তাদের সবচেয়ে বড় গ্রাহক হিসেবে দেখায়। যার জেরে এনভিডিয়ার চিপে অগ্রাধিকার পায় তারা। এখান থেকেই শুরু হয় ষড়যন্ত্রের মূল অংশ।

এনভিডিয়ার চিপ কি শেষ পর্যন্ত চিনের হাতে পৌঁছেছিল? রিপোর্টে দাবি, মেগাস্পিডের কেনা কিছু উন্নত চিপ পরে চিনে পাঠানো হয়। যদিও বেজিংয়ের নির্দেশে চিপ কেনা বা কাং ওয়েইয়ের ডেটা সেন্টারে তা পৌঁছনোর কোনও সরকারি প্রমাণ মেলেনি। অভিযোগ অস্বীকার করেছে মেগাস্পিড। চিনের দূতাবাসও পুরো বিষয়টিকে ভিত্তিহীন অপবাদ বলে উড়িয়ে দিয়েছে। আপাতত গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…