Abhishek Banerjee | ‘পুলিশের অস্ত্র নিয়ে পালানোর সাহস পাচ্ছে কী করে?’ এনকাউন্টার ইস্যুতে সরব অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পরপর এনকাউন্টার, পুলিশের ভূমিকা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আইনের শাসন নেই বলে অভিযোগ তুলে তাঁর প্রশ্ন, অপরাধীরা এতটা বেপরোয়া ও শক্তিশালী হয়ে উঠছে কীভাবে? কীভাবেই বা পুলিশের অস্ত্র ছিনিয়ে পালিয়ে যাচ্ছে তারা?

মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক। পর পর এনকাউন্টার নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় তাঁর কাছে। তাতে অভিষেক বলেন, "এনকাউন্টারে অপরাধ খতম করা গেলে বাংলায় গত চার-পাঁচ মাসে ২৫০০ ধর্ষণ হল কী করে। কী করে কী করে ৬০০-র বেশি খুনের ঘটনা ঘটল? এনকাউন্টার যদি সমাধান হতো, পুলিশকে যদি ভয় পেত অপরাধীরা, তাহলে অপরাধীরা এত শক্তি ধরছে কী করে যে পুলিশে অস্ত্র ছিনিয়ে পালিয়ে যাচ্ছে? আমাদের ১৫ বছরের সরকারে তো এমন হয়নি! অন্য অবিজেপি রাজ্যতেও এমন হয় না!" (TMC News)

অভিষেক আরও বলেন, "এতেই বোঝা যায় পুলিশ দুর্বল। অস্ত্র ছিনিয়ে পালিয়ে যাচ্ছে অপরাধীরা, পুলিশের উপর গুলি চলছে। আমার বাড়ির নীচে বিজেপি-র লোক পুলিশকে থাপ্পড় মেরেছে। সাত দিন পেরিয়ে গেলেও গ্রেফতার করা হয়নি। পুলিশ নিজেকে রক্ষা করতে না পারলে, সাধারণ মানুষকে রক্ষা করবে কী করে? বাংলার সাধারণ মা-বোনেরা কী করে নিরাপত্তা পাবেন?"

পুলিশ-প্রশাসনের সমালোচনা করে অভিষেক আরও বলেন, "যারা এনকাউন্টার করছে, নিজের হাতে আইন তুলে নিচ্ছে তারা। বিচারব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। পুলিশের উপর গুলি চালালে পুলিশ প্রত্যাঘাত করতে পারে। কিন্তু তাকে ধরে আইনের আওতায় আনার দায়িত্বও পুলিশের। বোঝা যাচ্ছে আইন, বিচারের শাসন নেই। কেউ অন্যায় করলে তার কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু আইনের পরিধির মধ্যে এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশে সংবিধান আছে, পুলিশ-প্রশাসন আছে। হঠাৎ করে চাইলাম আর এনকাউন্টার হয়ে গেল, তাহলে তো ইডি, সিবিআই, সিট, পুলিশের প্রয়োজন থাকত না! এনকাউন্টার সমাধান হলে এত অপরাধ হচ্ছে কেন? পুলিশের বন্দুক নিয়ে কেন পালাচ্ছে?"অভিষেকের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে আদালতে মামলা ঝুলছে। তবে অভিষেক জানিয়েছেন, তিনি নিজের নিরাপত্তা নিয়ে ভাবিত নন। বিষয়গুলি যাতে রেকর্ডে থাকে, তার জন্যই আদালতে গিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…