Tanusree Chakraborty: সানি দেওলের স্ত্রীর ভূমিকায় তনুশ্রী, বলিউডে নতুন ইনিংস নিয়ে কী জানালেন অভিনেত্রী?

Actress Tanusree Chakraborty to share screen space with Sunny Deol in ‘Suryaa’
Actress Tanusree Chakraborty to share screen space with Sunny Deol in ‘Suryaa’

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকেই সুদূর আমেরিকার আটলান্টায় সংসার পেতেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’। তবে এ বার বাংলা নয়, হিন্দি ছবিতে নতুন চমক নিয়ে ফিরছেন অভিনেত্রী। আগামী ২০ নভেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত নতুন ছবি ‘সূর্য, অন্ত সে আরম্ভ তক’। সবচেয়ে বড় চমক, এই ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা যাবে তনুশ্রীকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির একটি গানও। বিয়ের পর অভিনয়জগতে এই নতুন ইনিংসের অভিজ্ঞতা কেমন? সুদূর আমেরিকা থেকে ফোনে আনন্দবাজার ডট কম-কে সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন অভিনেত্রী।

সনীর স্ত্রীর চরিত্রে সঙ্গে পর্দাভাগ করার পর তনুশ্রী জানান, ‘‘ সানি শুধু একজন বড় হিরোই নন, খুব ভাল মানুষ। একদম শান্ত তাঁর স্বভাব। চরিত্রগুলো যে ভাবে তিনি ফুটিয়ে তোলেন, তা সত্যিই শেখার মতো। আর সেটে তাঁর সহ-অভিনেতেদের খুব সাহায্য করেন। এই কাজটি আমার খুব কাছের। সর্বভারতীয় দর্শক আমার কাজ দেখছেন, সেই বিষয়টায় আমি খুব খুশি।’’ এই ছবিতে একদম অন্য লুকে ধরা দিয়েছেন তনুশ্রী চক্রবর্তী। ছবির গানের শুটিং হয়েছে রাজস্থানে। সনীর স্ত্রীর চরিত্রে তনুশ্রী নিজেকে একেবারে অন্য ভাবে তুলে ধরেছেন। দু‘জনের রসায়ন ফুটে উঠেছে এই গানে। নাচের দৃশ্যেও বেশ সাবলীল অভিনেত্রী। তিনি বলেন, ‘‘গানের প্রতিক্রিয়াও পেয়েছি অনেক। বৃন্দা মাস্টারজি আমাদের কোরিয়োগ্রাফার ছিলেন। আমায় দেখে বলেছিলেন, ‘তুমি খুবই সুন্দরী এবং তোমার এক্সপ্রেশন খুব ভাল’। তিনি মণিরত্মমের সব ছবিতেই কাজ করেছেন। ঐশ্বর্যা রাইয়ের গানেও কোরিয়োগ্রাফি করেছেন। এত বড় একজন মানুষের কাছ থেকে এই প্রতিক্রিয়া আসা সত্যিই বড় পাওনা।’’ 


দেশে না থাকায় প্রচারের অংশ হতে পারেননি তনুশ্রী। তবে দূরে থেকেই ছবি নিয়ে প্রতিক্রিয়া পাচ্ছেন। ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবরাও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সূত্রের খবর পরিচালক এম পদ্মকুমার মালয়ালাম চলচ্চিত্র 'জোসেফ'-এর হিন্দি রিমেক এই ছবি। সনী দেওলকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। আর তনুশ্রী চক্রবর্তী তাঁর স্ত্রীর চরিত্রে। আগামি ২০ নভেম্বর ছবির মুক্তি। আর এই ছবি নিয়ে বেশ আশাবাদী নায়িকা। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…