
কলকাতা, ৭ নভেম্বর : মহম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে চলেছেন। শনিবার এক বার্তা মারফৎ মহম্মদ শামির তরফেই এদিন ঘোষণা করা হল যে, একদিনের খেলা অর্থাৎ (ওডিআই) এবং টি - ২০ অর্থাৎ একদিনের আন্তর্জাতিক নির্ধারিত কুড়ি ওভারের খেলা সমানতালে ব্যাটে-বলে চালিয়ে যেতে আগ্রহী। উল্লেখ্য, ইডেন গার্ডেন্সে সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম একাদশ দলের হয়েই সমানতালে লড়াইয়ে সামিল হয়েছেন। প্রসঙ্গতঃ ২০১৩ সালে ক্রিকেটের নন্দন কানন বলে অভিহিত ইডেন গার্ডেন্সে মহম্মদ শামি'র ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়েছে। প্রথমতঃ - ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে প্রথম ইনিংসে - ৪/৭১ রান ( ১৭ ওভারে) ও দ্বিতীয় ইনিংসে - ৫/৪৭ রানে (১৩.১ ওভারে)। মোট - ৯ টি উইকেট তুলে নিয়েছে। দ্বিতীয়তঃ - ৬টি উইকেট, নিউজিল্যান্ড এর বিরুদ্ধেই (২০১৬),প্রথম ইনিংসে - ৩/৭০ রানে (১৮ ওভারে) ও দ্বিতীয় ইনিংসে - ৩/৪৬ রান (১৮.১ ওভারে)। তৃতীয়তঃ পরের বছর অর্থাৎ ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেও - ৬ টি উইকেট। যথাক্রমে প্রথম ইনিংসে - ৪/১০০ রানে (২৬.৩ ওভারে) ও দ্বিতীয় ইনিংসে - ২/৩৪ রানে ( ৯.৩ ওভারে)। চতুর্থতঃ বাংলাদেশের বিরুদ্ধেও - ২টি উইকেট তুলে নিয়েছেন। প্রথম ইনিংসে - ২/৩৬ রান ( ১০.৩ ওভারে) ও দ্বিতীয় ইনিংসে ০/৪২ রানে ( ৮ ওভারে) - কোনও উইকেট মেলে নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর তরফেও ঘোষণা করা হয়েছে এদিন ওই পরিসংখ্যান।
