Raha Bollywood Debut: রণবীর-আলিয়ার মেয়ে রাহার ডেবিউ! কোন ছবিতে দেখা যাবে ছোট্ট তারকাকে?

Raha Kapoor’s Bollywood Debut in Ramayana
Raha Kapoor’s Bollywood Debut in Ramayana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনয় যেন তাঁর রক্তেই মিশে রয়েছে! বলিউডের কাপুর পরিবারের উত্তরসূরি রাহা কাপুর। বাবা রণবীর কাপুর এবং মা আলিয়া ভাটের তারকা-সন্তানকে ঘিরে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। ছোট্ট বয়সেই তাঁর নানা অভিব্যক্তি ও মিষ্টি কাণ্ডকারখানা নজর কেড়েছে সকলের। এবার মেয়ের চতুর্থ জন্মদিনের আগেই রাহাকে নিয়ে বড়সড় সুখবর দিলেন বাবা রণবীর কাপুর। তাঁর এই ঘোষণায় নতুন করে চর্চা শুরু হয়েছে বলিউডের অন্দরে। 

পরিচালক নিতেশ তিওয়ারির মেগা বাজেট আন্তর্জাতিক প্রজেক্ট ‘রামায়ণ’-কে ঘিরে প্রতিদিন প্রকাশ্যে আসছে নিত্যনতুন চমক। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের মতো তারকাদের মেলবন্ধনে তৈরি এই বিশ্বমানের সিনেমা এবার আরও এক বিশেষ কারণে রূপোলি পর্দার ইতিহাসে স্মরণীয় হতে চলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর ফাঁসবহা করেছেন যে, তাঁর সাড়ে তিন বছরের কন্যা রাহা কাপুর ইতিমধ্যেই ছবিটির শুটিং সেটে একটি দৃশ্যের অংশ হিসেবে ক্যামেরা বন্দি হয়েছে!এর মাধ্যমেই বলিপাড়ায় রাহার প্রথম আত্মপ্রকাশ ঘটতে চলেছে, তা নিয়ে এখন তোলপাড় বি-টাউন।


সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, তাঁর ও আলিয়া ভাটের মুখে গল্প শুনতে শুনতেই ছোট্ট রাহা রামায়ণের মহাকাব্যিক জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। সেটে বারবার যাতায়াতের মাধ্যমেই এই সিনেমার অংশ হয়ে ওঠে সে। রণবীর সস্নেহে জানান, ‘রাহা নিজেও রামায়ণের গল্পের প্রতি ভীষণ আগ্রহী। আমি আর আলিয়া সবসময় ওকে রামায়ণের গল্প শোনাই। ও বহুবার সেটে এসেছে। সেটে গিয়ে সাই (সীতা) এবং লক্ষ্মণের (রবি দুবে) সঙ্গে ও একটি শট-ও দিয়েছে! ও সত্যিই এই বিশেষ সফরের সঙ্গী হতে পেরেছে। আমি অত্যন্ত আনন্দিত যে, রূপোলি পর্দায় এটা হবে ওর দেখা প্রথম গল্প, আর আমি চাই ও এটা দেখুক।’ তিন বছর বয়সেই রাহা কতটা মনোযোগ দিয়ে ছবির অগ্রগতি পর্যবেক্ষণ করতো, সেই মিষ্টি অভিজ্ঞতার কথাও শোনান রণবীর।

অভিনেতা জানান, শুটিং থেকে ফিরলেই রাহা এসে বায়না করত আর জানতে চাইত— ‘তুমি কি আজ হনুমানের সঙ্গে শুট করলে? আজ কি সীতার সঙ্গে শুটিং ছিল? আজ সারাদিন কী শুট করলে?’ রাহার এই নিখাদ কৌতুহলই প্রমাণ করে মহাকাব্যের এই গল্প কতটা জায়গা করে নিয়েছে তার মনে। তবে ফাইনাল এডিটে রাহার দেওয়া সেই দৃশ্যটি প্রেক্ষাগৃহের সংস্করণে রাখা হয়েছে নাকি বাদ পড়েছে, তা নিয়ে এখনও চূড়ান্ত সীলমোহর দেননি নির্মাতারা। ছবিটির বিশ্বব্যাপী মুক্তির পরপরই আগামী ৬ নভেম্বর চার বছরে পা দিতে চলেছে রাহা। দীপাবলির ঠিক আগে মেয়ের এই জন্মদিন নিয়ে ভীষণ উত্তেজিত রণবীর। রাহাকে নিজের জীবনের ‘দিয়া’ (আলো) বলে অভিহিত করে অভিনেতা জানান, এই বছরের উৎসব ও উদযাপন তাঁদের পরিবারের জন্য আরও দ্বিগুণ বিশেষ হতে চলেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…