Breaking News
 
Rahul Gandhi : ‘ভয় পাবেন না, মঞ্চ ও জায়গা আপনিই বেছে নিন’, মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর Agniveer: অগ্নিবীরদের মেয়াদ ও বেতন বৃদ্ধি? সেনা সর্বাধিনায়কের ঘোষণায় নতুন চর্চা Chhath Puja 2026: ‘হিন্দুদের উৎসবে রাজনীতি নয়’, রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটের অনুমতি ঘোষণা অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! পঞ্চায়েতে ৭,১৯০ নিয়োগ, নতুন ভবন নিউটাউনে US Midterm Elections Results 2026: নির্বাচনে ভরাডুবির আশঙ্কা, তবু আত্মবিশ্বাসী ট্রাম্প! বললেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে পারি’ SC On Tulu Mondal Case: কলকাতায় ফিরতেই হবে টুলুকে, ৭ ডিসেম্বর পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

 

Agniveer: অগ্নিবীরদের মেয়াদ ও বেতন বৃদ্ধি? সেনা সর্বাধিনায়কের ঘোষণায় নতুন চর্চা

Agniveer got 2 years service extension
Agniveer got 2 years service extension

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সঙ্গে ভারতের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। সম্প্রতি ভারত সফরে এসে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং শান্তির বার্তা দিলেও সীমান্তে চিনা সেনার আগ্রাসী মনোভাব নিয়ে উদ্বেগ কাটেনি নয়াদিল্লির। অন্যদিকে, পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গেও উত্তেজনা অব্যাহত। অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে পড়শি দেশটি। এমন পরিস্থিতিতে দেশের সামরিক শক্তি আরও মজবুত করতে বড়সড় পদক্ষেপের কথা জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এনএস রাজা সুব্রমণি। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, অগ্নিবীরদের চাকরির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন চার বছরের জন্য সেনাবাহিনীতে পরিষেবা দেওয়ার সুযোগ পেতেন অগ্নিবীররা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই মেয়াদ বেড়ে হবে ছ’বছর। সিডিএসের দাবি, ইতিমধ্যেই এই প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। অতিরিক্ত দু’বছরের মেয়াদ শেষ হওয়ার পর অগ্নিবীররা চাইলে নিয়ম অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ীভাবে যোগ দেওয়ার সুযোগও পেতে পারেন।

 সেনা সর্বাধিনায়ক বলেন, “২৫ শতাংশ অগ্নিবীরদের সেনাবাহিনীতে নেওয়া হয়। এবার বাকি ৭৫ শতাংশের জন্য মেয়াদ বাড়ল অতিরিক্ত ২ বছর। তাঁদের বেতনও বাড়বে। ৪+২, অর্থাৎ ছ’বছর পর তাঁরা চাইলে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন।” এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুব্রমণি বলেন, “সেনার তিন বাহিনী অগ্নিবীরদের পর্যালোচনা করেছে। এটা চলছিলই, তারপরই আমরা মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অগ্নিবীরদের প্রথম ব্যাচ এবছর চার বছরের মেয়াদ সম্পূর্ণ করবে। তারপরেই বাছাই পর্ব শুরু হবে। অতিরিক্ত মেয়াদের প্রথম বছর বেতন ৪৩, ৫০০ টাকা পাবেন অগ্নিবীররা। দ্বিতীয় বছরে পাবেন ৪৭ হাজার টাকা।”

কেন মেয়াদ বাড়ানো হল অগ্নিবীরদের? দীর্ঘ মেয়াদে কি লাভবান হবে সেনা? এই প্রশ্নের উত্তরে সিডিএস বলেন, ভারতীয় সেনার তিন বাহিনীর দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসঙ্গে সেনা সর্বাধিনায়ক বলেন, সময়ের সঙ্গে আধুনিক যুদ্ধের ধরণ বদলে যাচ্ছে। সব সময়ই সেই দিকে নজর থাকে প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় সেনার। ফলে সব দিক বিচার করেই সেনার যুবশক্তির উপর জোর দেওয়া হচ্ছে। অস্ত্র সক্ষমতার পাশাপাশি জওয়ানদের প্রযুক্তি সক্ষমতার দিকটিও গুরুত্বপূর্ণ এখন। এটিও অগ্নিবীরদের মেয়াদ বৃদ্ধি এবং ভবিষ্যতে সেনায় সম্পূর্ণ যোগদানের অন্যতম কারণ। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…