Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Real Madrid Beat Barcelona: এমবাপের জোড়া গোলে বার্সাকে হারাল রিয়াল

Kylian Mbappe
Kylian Mbappe

 

বার্সিলোনা, ২৬ অক্টোবর : কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগায় বার্সিলোনার জয়যাত্রা থামিয়ে দিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের সামনে হার মানলো রিয়াল। মরসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ ব্যবধানে জিতেছে হোসে মরিনিওর দল। রিয়ালের হয়ে দুটি গোলই করেছেন এমবাপে। ক্যাম্প নউতে এই হারে লিগে টানা নয় ম্যাচ জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল বার্সিলোনা।

প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে এমবাপে গোলে করে রিয়ালকে এগিয়ে দেন। ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বার্সার ডিফেন্ডার মার্তিনের পায়ে লেগে বল চলে যায় এমবাপের কাছে।সেই সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন এই ফরাসি তারকা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বার্সা ৬১ মিনিটে পেদ্রির পাস থেকে গোল করে সমতা ফেরান রাফিনিয়া। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ৮৭ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। প্রতিযোগিতাটিতে সাত ম্যাচে এমবাপের গোল হলো আটটি। একুশ শতকে এল ক্লাসিকোয় প্রথম সাত ম্যাচে এত গোল করতে পারেননি কেউ।

এবারের লা লিগায় ৯ জয়ের পর প্রথম ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বার্সিলোনা। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মাঠে ৪-২ গোলে হেরেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সিলোনা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…