Freiburg 1-3 Bayern Munich: ফ্রেইবুর্গকে হারিয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে পেছনে ফেলে দিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

Bayern Munich Tops Bundesliga After Freiburg Win
Bayern Munich Tops Bundesliga After Freiburg Win

 

মিউনিখ, ২৬ অক্টোবর : বুন্ডেসলিগায় রবিবার রাতে ফ্রেইবুর্গের মাঠে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও ফিরেছে তারা। আগের দিন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে বরুশিয়া ডর্টমুন্ড জয় পাওয়ায় বায়ার্ন হারিয়েছিল শীর্ষস্থান। সেই অবস্থান তারা পুনরুদ্ধার করল ফ্রেইবুর্গকে হারিয়ে।

ষোড়শ মিনিটে দাইয়ু উপামেকানোর গোলে এগিয়ে যায় তারা। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান সের্গে জিনাব্রি। তবে নির্ধারিত সময়ের আট মিনিট আগে বায়ার্ন মিডফিল্ডার টম বিশফের আত্মঘাতী গোলে ম্যাচের ফল ২-১ হয়ে যায়। এর ফলে উত্তেজনা ছড়ায় ম্যাচে। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মাইকেল ওলিসের গোলে বায়ার্ন তাদের জয় নিশ্চিত করে।

উল্লেখ্য,শুক্রবার অসুস্থ থাকায় বায়ার্ন কোচ ভেসোঁ কম্পানি এদিন দলের দায়িত্বে ছিলেন না। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলেছেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হল ১৭। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ডর্টমুন্ড। আর ১৩ পয়েন্ট করে নিয়ে ফ্রেইবুর্গ তিনে ও বায়ার লেভারকুজেন চারে আছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…