
শারজা, ২৪ অক্টোবর : জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে আফগানরা।শারজাতে শুক্রবারের ফাইনালে আফগানিস্তান প্রতিপক্ষের ১৬৯ রান ৯৩ বল বাকি থাকতে পেরিয়ে যায়।প্রাথমিক পর্বের দুই ম্যাচেও জিতেছিল আফগানরা, জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রানে এবং বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে।ফাইনালের ৭০ রান করে সেরা হয়েছেন ইব্রাহিম। আর তিন ম্যাচে সর্বোচ্চ ১৯৪ রান করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।
