Abhishek Banerjee: বিলবোর্ড-কাণ্ডে থানায় হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Diamond Harbour MP Abhishek Banerjee
Diamond Harbour MP Abhishek Banerjee

 

কলকাতা, ১৪ অক্টোবর : বিলবোর্ড–কাণ্ডে কলকাতা পুলিশের তলবের পর অবশেষে চতুর্থীর সকালে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১টা নাগাদ নির্ধারিত সময়েই থানায় পৌঁছন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কলকাতা পুলিশ। অনুমতি ছাড়া বিলবোর্ড লাগানো এবং তা সরানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরেই এই পদক্ষেপ।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত হয়। অভিষেকের অনুগামীরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সেই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় তিনটি মামলা রুজু হয়েছিল। এর আগে সোমবার সকাল ১০টায় অভিষেককে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু কাজের ব্যস্ততার কথা জানিয়ে পুলিশের কাছে ইমেল মারফত অন্তত ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেন অভিষেক। এর পরেই তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে দ্বিতীয়বারের জন্য নোটিস দেয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। এর আগে গত ৭ অক্টোবরও তাঁর কালীঘাটের ঠিকানায় নোটিস পাঠানো হয়েছিল।

শেয়ার করুন:

You might also like!