kolkata

1 hour ago

Manoj on Mahua: এসআইআর বিতর্কে মহুয়া বনাম সুব্রত, ‘কাকু’ খোঁচায় পালটা ‘ভাইঝি’ তোপ

Manoj Agarwal on Mahua Moitra
Manoj Agarwal on Mahua Moitra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এসআইআর সংক্রান্ত মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যখন চাপানউতোর চলছে, তখনই এসআইআর ইস্যুতে সরব হয়ে বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক তথা প্রাক্তন মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং প্রাক্তন নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে নিশানা করে এক্স হ্যান্ডেলে একাধিক মন্তব্য করেন মহুয়া। তাঁর মন্তব্যের পালটা দিয়ে সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মনোজ আগরওয়াল। ফলে এসআইআরকে ঘিরে চলা বিতর্কের মধ্যেই মহুয়া মৈত্র বনাম প্রাক্তন প্রশাসনিক আধিকারিকদের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। 

মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লেখেন, “এরাই বাংলার এসআইআরের সবথেকে বড় কারিগর। সব ধরনের অবৈধ কাজ করেছেন এরা। কেউ বাঁচতে পারবে না।” এর সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক তথা মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং প্রাক্তন নির্বাচনী পর্যবেক্ষক তথা মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্তর ছবিও শেয়ার করেন। মহুয়ার পোস্ট দেখে ক্ষুব্ধ মনোজ আগরওয়াল। ভিত্তিহীন অভিযোগ বলেই দাবি করেন তিনি। তিনি বলেন, “এনাজ ইফ এনাফ। লিগাল টিমের সঙ্গে কথা বলে মানহানির মামলা করা হবে। সিইও কখনই কোনও নাম যুক্ত করতে বা বাদ দিতে পারে না।” প্রাক্তন নির্বাচনী পর্যবেক্ষক তথা মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত ‘কাকু’ কটাক্ষের জবাব দেন। তিনি বলেন, “আমার এমন ভাইঝি আছে বলে জানতাম না।”

বাংলায় চলতি বছর বিধানসভা নির্বাচন ছিল। ভোটের ঠিক আগেই এসআইআরের কাজ শুরু হয়। সেই সময় সুব্রত গুপ্ত ছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন মনোজ আগরওয়াল। কেন ভোটের সময় বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হল, তা নিয়ে নানামহলে প্রশ্ন উঠতে শুরু করে। সোমবার সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল। মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, কোনও সিদ্ধান্ত যদি কমিশনে সর্বসম্মতিক্রমে কিংবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে না নেওয়া হয়ে থাকে, তবে তা স্থগিত করা হতে পারে। প্রশ্ন উঠছে, তাহলে কি বাতিল হবে গোটা এসআইআর প্রক্রিয়া। 

You might also like!