Abhishek Banerjee: ফের আদালতে স্বস্তি অভিষেকের! তিন মামলায় পুলিশের কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তিনটি থানায় দায়ের হওয়া মামলায় আপাতত বড়সড় স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনি রক্ষাকবচের মেয়াদ আরও বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ওই তিন মামলায় অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। আদালতের এই নির্দেশের ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট মামলাগুলিতে অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ফলে আগামী তিন মাসের জন্য আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

অভিষেকের ‘সেবাশ্রয়’ প্রকল্পের অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া মামলায় তদন্ত চলছে। সেই মামলাতেও রক্ষাকবচের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ। সেই সঙ্গে কলকাতার ভবানীপুর থানা ও দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গত ২৫ আগস্ট এই তিন মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য। সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হবে ৩০ নভেম্বর। তার আগেই সোমবার ফের অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট। 

হাই কোর্ট আগেই জানিয়েছিল, তিনটি এফআইআর-এ রক্ষাকবচ থাকলেও তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। উচ্চ আদালতের নির্দেশ ছিল, তদন্তকারী সংস্থা ডাকলে তৃণমূল সাংসদকে হাজিরা দিতে হবে। সে ক্ষেত্রে হাজিরার জন্য ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে অভিষেককে। সাংসদ যদি তদন্তে সহযোগিতা না করেন, সে ক্ষেত্রে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে রাজ্য। গত ২০ নভেম্বর ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের সময়সীমা ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হাই কোর্ট। এদিন বিচার ব্যবস্থা প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করায় এদিন অভিষেককে তিরস্কার করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…