
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:চিনের বাজারে নতুন চমক নিয়ে হাজির হল জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো। নিজেদের Reno সিরিজের নতুন দুই মডেল OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro লঞ্চ করেছে সংস্থাটি। দুটি স্মার্টফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। তবে ফিচারের দিক থেকে দুই মডেলে রয়েছে বেশ কিছু পার্থক্য। Reno 17 মডেলে দেওয়া হয়েছে শক্তিশালী ৮০০০mAh ব্যাটারি। অন্যদিকে, প্রিমিয়াম Reno 17 Pro মডেলের অন্যতম আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আপাতত ভারতের বাজারে এই নতুন সিরিজ কবে আত্মপ্রকাশ করবে, সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। এবার এক নজরে দেখে নেওয়া যাক OPPO Reno 17 এবং Reno 17 Pro-এর ফিচার ও অন্যান্য খুঁটিনাটি।
চীনে OPPO Reno 17 ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.8GHz টপ ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 722 GPU যোগ করা হয়েছে।
OPPO Reno 17 5G ফোনে 2624 × 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেটিকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে OPPO Crystal Shield গ্লাস ব্যাবহার করা হয়েছে। এই ফোনটিতে জল ও ধূলো সুরক্ষার জন্য IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 17 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3.5X পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
OPPO Reno 17 ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1600 চার্জ-ডিসচার্জ সাইকেলের পরও ফোনটিতে 80% এর চেয়ে বেশি ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
OPPO Reno 17 Pro-এর স্পেসিফিকেশন (চীন)
OPPO Reno 17 Pro-এর অন্যতম আকর্ষণীয় দিক হল এর শক্তিশালী ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফির অভিজ্ঞতা আরও উন্নত করতে ফোনটির পিছনে রয়েছে f/1.8 অ্যাপারচারের ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি OIS ক্যামেরা, যার সেন্সর সাইজ 1/1.56 ইঞ্চি। এর পাশাপাশি ৩.৫X অপটিক্যাল জুম সাপোর্টযুক্ত ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। বিশেষ বিষয় হল, ফোনটির সামনে ও পিছনের দুই ক্যামেরা দিয়েই 4K রেজোলিউশনে 60fps ভিডিও রেকর্ড করা সম্ভব।
ডিসপ্লের ক্ষেত্রেও নজরকাড়া ফিচার রয়েছে এই স্মার্টফোনে। OPPO Reno 17 Pro-তে ব্যবহার করা হয়েছে ৬.৩২ ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে। এর রেজোলিউশন 2640 × 1216 পিক্সেল। স্ক্রিনটি ১২০Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং সর্বোচ্চ ৩৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য ডিসপ্লের মধ্যেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখতে দেওয়া হয়েছে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং।
পারফরম্যান্সের জন্য OPPO Reno 17 Pro-তে রয়েছে MediaTek Dimensity 9500s প্রসেসর। ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই অক্টা-কোর চিপসেটের ক্লক স্পিড 2.4GHz থেকে 3.73GHz পর্যন্ত। গ্রাফিক্সের দায়িত্ব সামলাতে এতে যুক্ত হয়েছে Immortalis G925 MC12 GPU। পাশাপাশি LPDDR5X RAM প্রযুক্তির কারণে দ্রুত মাল্টিটাস্কিং এবং মসৃণ পারফরম্যান্সের অভিজ্ঞতা পাওয়া যাবে। সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি Android 17-ভিত্তিক ColorOS 17 অপারেটিং সিস্টেমে চলে।
ব্যাটারির দিক থেকেও যথেষ্ট শক্তিশালী OPPO Reno 17 Pro। ফোনটিতে দেওয়া হয়েছে ৭২৫০mAh-এর ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য উপযোগী। সংস্থার দাবি, ১৫০০ বার চার্জ ও ডিসচার্জ সাইকেল সম্পন্ন হওয়ার পরেও ব্যাটারির স্বাস্থ্য ৮০ শতাংশের বেশি বজায় থাকবে। দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে ৮০W SuperVOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি। কানেক্টিভিটির ক্ষেত্রে Wi-Fi 7, Bluetooth 5.4 এবং ইনফ্রারেড সেন্সরের মতো আধুনিক সুবিধাও পাওয়া যাবে।
চীনে OPPO Reno 17 ফোনের 8GB RAM + 256GB Storage সহ বেস মডেল 3599 ইউয়ান অর্থাৎ প্রায় 51 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB + 256GB মডেলের দাম 3799 ইউয়ান (প্রায় 53 হাজার টাকা), 12GB + 512GB মডেলের দাম 3999 ইউয়ান (প্রায় 56 হাজার টাকা) और 12GB + 1TB মডেলের দাম 4,899 ইউয়ান (প্রায় 69 হাজার টাকা) রাখা হয়েছে।
OPPO Reno 17 Pro ফোনের 8GB + 256GB বেস মডেল 4199 ইউয়ান (প্রায় 59 হাজার টাকা), 12GB + 256GB মডেল 4599 ইউয়ান (প্রায় 65 হাজার টাকা) এবং 12GB + 512GB মডেল 4999 ইউয়ান (প্রায় 71 হাজার টাকা) দামে পেশ করা হয়েছে। ভারতের বাজারে OPPO Reno 17 সিরিজের লঞ্চ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
