MK Stalin-Rahul Gandhi: রাহুল-স্ট্যালিন সম্পর্কে বরফ! ডিলিমিটেশন বিল নিয়ে বাড়ছে বিরোধীদের উদ্বেগ

MK Stalin-Rahul Gandhi
MK Stalin-Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেও রাজনৈতিক মঞ্চে তাঁদের সম্পর্কের উষ্ণতা ছিল চোখে পড়ার মতো। রাহুল গান্ধী প্রকাশ্যেই ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনকে নিজের ‘আদর্শগত ভাই’ বলে অভিহিত করতেন। অন্যদিকে, স্ট্যালিনও একাধিকবার রাহুলকে ভাই বলে সম্বোধন করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের সমীকরণে বড়সড় বদল এসেছে। কংগ্রেস ও ডিএমকের মধ্যে ক্রমশ বাড়ছে দূরত্ব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাহুল গান্ধীর ফোনও আর ধরছেন না তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। একসময়ের ঘনিষ্ঠ দুই রাজনৈতিক দলের সম্পর্কে এই তিক্ততা ঘিরেই এখন চর্চা তুঙ্গে। 

কংগ্রেস সূত্রের খবর, সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’ বইয়ের উন্মোচনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্ট্যালিনকে বার দু’য়েক ফোন করেছিলেন রাহুল। কিন্তু অন্য প্রান্ত থেকে কোনও উত্তর আসেনি। দ্য হিন্দুর সূত্র জানিয়েছে, স্ট্যালিন এই মুহূর্তে রাহুলের সঙ্গে কোনওরকম কথাই বলতে চাইছেন না। যদিও সোনিয়ার বইপ্রকাশে শুভকামনা জানিয়ে একটি বার্তা পাঠান স্ট্যালিন। কিন্তু তিনি যেভাবে বিরোধী দলনেতার ফোন এড়িয়ে গেলেন, তাতেই স্পষ্ট কংগ্রেস এবং ডিএমকের মধ্যে শৈত্য আগামী এখনই কমার কোনও লক্ষ্মণ নেই। স্ট্যালিন যদি দিল্লিতে সোনিয়ার অনুষ্ঠানে আসতেন তাহলে অন্যরকম বার্তা যেত। এমনিও ওই অনুষ্ঠান ইন্ডি জোটের মিলি সম্মেলনে পরিণত হয়েছিল। 

রাহুল-স্ট্যালিনের এই সম্পর্কের অবনমন আসন পুনর্বিন্যাস বিল পেশের আগে বিরোধী শিবিরে টেনশনের স্রোত বইয়ে দিচ্ছে। সূত্রের খবর, কেন্দ্র আত্মবিশ্বাসী যে আসন পুনর্বিন্যাস বিল পাশ হবেই। গত এপ্রিল মাসে ধাক্কা খেলেও এবার এই নিয়ে আটঘাট বেঁধে নেমে পড়েছেন অমিত শাহ। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে খবর ছড়াচ্ছে, বহুচর্চিত এই বিল পাশ করাতে প্রয়োজনীয় সাংসদ সংখ্যা জোগাড় করে ফেলেছে। কিন্তু কীভাবে? রাজনৈতিক মহলে জল্পনা ডিএমকের সঙ্গে ব্যাকচ্যানেলে কথাবার্তা সেরে ফেলেছে বিজেপি। কথা হচ্ছে, এনসিপির শরদ শিবিরের সঙ্গেও। এই দুই শিবিরের সমর্থন যদি জোগাড় করা যায়, তাহলেই বিল পাশ হতে বাধা থাকবে না।

আসন পুনর্বিন্যাস বিল পাশের জন্য প্রয়োজন সংবিধান সংশোধনী। সেখানে সংখ্যাগরিষ্ঠতায় কাজ হবে না, চাই দুই-তৃতীয়াংশ সমর্থন। লোকসভায় সংখ্যাটা ৩৬০। এই মুহূর্তে সরকারিভাবে এনডিএর হাতে রয়েছে ৩১৭ জন সাংসদের সমর্থন। ডিএমকে যদি বিলটিকে সমর্থন করে বা অন্তত বিলটির বিরুদ্ধে ভোট না দেয়, তাহলে সরকারের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…