Delhi AQI: দিল্লির বাতাসের ফের অবনতি, বিভিন্ন এলাকায় একিউআই ‘খুব খারাপ’ পর্যায়ে

Delhi’s air quality remains in the poor to very unhealthy
Delhi’s air quality remains in the poor to very unhealthy

 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর  : রাজধানী দিল্লির বাতাসের গুণমান বৃহস্পতিবার আরও অবনতি ঘটেছে এবং শহরের বেশ কয়েকটি এলাকায় দূষণের মাত্রা ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তথ্য অনুযায়ী, এদিন ভোর থেকেই রাজধানীর বিস্তীর্ণ এলাকা ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে এবং সামগ্রিক বায়ুদূষণের সূচক ২৮৬-তে পৌঁছেছে।

সিপিসিবি-র সকালের পরিসংখ্যান অনুযায়ী, এদিন ভোর ৫টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার বায়ুমান সূচক ছিল নিম্নরূপ:

এইমস সংলগ্ন এলাকা: ভোর ৬টা ২৮ মিনিটে একিউআই রেকর্ড করা হয়েছে ৩৫৪, যা ‘খুব খারাপ’ শ্রেণিভুক্ত।

আইটিও সংলগ্ন এলাকা: ভোর ৫টা ৫০ মিনিটে একিউআই ছিল ৩৫১, যা ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে।

আনন্দ বিহার: ভোর ৫টা ২০ মিনিটে একিউআই রেকর্ড করা হয়েছে ২৬৬, যা ‘খারাপ’ শ্রেণিভুক্ত।

অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকা: ভোর ৬টা ০৫ মিনিটে একিউআই ছিল ২৬৫, যা ‘খারাপ’ পর্যায়ে রয়েছে।

কনট প্লেস : ভোর ৫টা ৩০ মিনিটে একিউআই রেকর্ড করা হয়েছে ২৫৯, যা ‘খারাপ’ শ্রেণিভুক্ত।

ইন্ডিয়া গেট এবং কর্তব্য পথ: ভোর ৬টা ০৫ মিনিটে একিউআই ছিল ২৩২, যা ‘খারাপ’ পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…