J&K Snowfall: বরফের চাদরে ঢাকল মাচিল উপত্যকা, কুপওয়ারায় কনকনে শীত

Snow clearance operation underway
Snow clearance operation underway

 

শ্রীনগর, ১৫ নভেম্বর : নভেম্বরের মাঝামাঝি সময়ে তুষারপাতের জেরে বরফের পুরু শুভ্র চাদরে ঢেকে গেল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার সীমান্তবর্তী মাচিল উপত্যকা। রবিবার নতুন করে তুষারপাতের ফলে গোটা উপত্যকা ও সংলগ্ন পার্বত্য অঞ্চলে এক মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি হওয়ার পাশাপাশি তাপমাত্রা একলাফে অনেকটাই নিচে নেমে গিয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের জেরে মাচিল উপত্যকার বিস্তীর্ণ এলাকায় তুষারপাত শুরু হয়। রাস্তার দু'পাশ, বাড়ির ছাদ এবং পাহাড়ের ঢাল সাদা বরফে ঢেকে যাওয়ায় এলাকায় জাঁকিয়ে শীতের আমেজ তৈরি হয়েছে। তুষারপাতের কারণে পার্বত্য সড়কগুলিতে যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…