
মুম্বই, ১৫ নভেম্বর : এক ধাক্কায় কেজি প্রতি ১.৫০ টাকা বাড়ল সিএনজির দাম। রবিবার থেকে মুম্বই মেট্রোপলিটন অঞ্চল এবং সংলগ্ন এলাকায় নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে সিএনজির দাম বেড়ে হল কেজি প্রতি ৯১.৫০ টাকা। বছরের শুরুতে এই দাম ছিল ৮০.৫০ টাকা। অর্থাৎ, গত ১১ মাসে মোট ১১ টাকা দাম বেড়েছে সিএনজির।
চলতি বছরে এই নিয়ে অষ্টমবার সিএনজির দাম বাড়াল মহানগর গ্যাস লিমিটেড। আর ঠিক এর জেরে আগামী দিনে বাড়তি চাপ পড়তে চলেছে অটোচালক, ট্যাক্সিচালক এবং সিএনজি চালিত ব্যক্তিগত গাড়ির মালিকদের পকেটে। দামবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট এবং দেশীয় গ্যাস সরবরাহে ঘাটতির কথা জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে একাধিক দফায় দাম বাড়িয়েছে মহানগর গ্যাস লিমিটেড। সর্বশেষ এই বৃদ্ধির ফলে বছরের শুরু থেকে সিএনজির দাম প্রায় ১৪ শতাংশ বেড়ে গেল।
