Birsa Munda on Birth Anniversary: বিরসা মুণ্ডার অদম্য সাহস দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে, প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : মহান স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার ১৫১-তম জন্মবার্ষিকী তথা ‘জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষে রবিবার সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পবিত্র দিনে ‘ধরতী আবা’ ভগবান বিরসা মুণ্ডার প্রতি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তাঁর অদম্য সাহস, সংগ্রাম ও আত্মবলিদান দেশের প্রতিটি প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করে চলবে।

এদিন সকালে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, "ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে সমস্ত দেশবাসীর পক্ষ থেকে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই। এই শুভ উপলক্ষ্যে পালিত জনজাতীয় গৌরব দিবসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।"

বিরসা মুণ্ডার আদর্শ ও দেশগঠনে আদিবাসী সমাজের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "ধরতী আবা-র অদম্য সাহস, সংগ্রাম এবং আত্মবলিদান দেশের প্রতিটি প্রজন্মকে আত্মমর্যাদা, স্বাধীনতা এবং অধিকার রক্ষার জন্য অনুপ্রাণিত করতে থাকবে। তাঁর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের সরকার জনজাতীয় ভাই-বোনদের সম্মান, সুযোগ এবং সমৃদ্ধি নিশ্চিত করতে কোনো চেষ্টার ত্রুটি রাখছে না। আসুন, আমরা সকলে মিলে রাষ্ট্র নির্মাণে জনজাতীয় সম্প্রদায়ের অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।" উল্লেখ্য, আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ২০২১ সাল থেকে প্রতি বছর ১৫ নভেম্বর দিনটি সারা দেশে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…