Air quality in Agra: ধোঁয়াশার আস্তরণে তাজমহল, আগ্রার বাতাসের গুণমান ‘মাঝারি’ পর্যায়ে

Taj Mahal Hazy View
Taj Mahal Hazy View

 

আগ্রা, ১৫ নভেম্বর : হালকা ধোঁয়াশার পাতলা আস্তরণের মধ্য দিয়ে উঁকি দিতে দেখা গেল ঐতিহাসিক তাজমহলকে। নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গেই তাজমহল ও যমুনা তীরবর্তী এলাকায় সকালের দিকে ধোঁয়াশা ও কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, রবিবার আগ্রা শহরের সামগ্রিক বাতাসের গুণমান সূচক রেকর্ড করা হয়েছে ১৪২, যা ‘মাঝারি’ পর্যায়ের অন্তর্ভুক্ত। দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চলের তুলনায় আগ্রার বাতাসের মান অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, ভারতীয় মৌসম ভবন (আইএমডি)-এর পূর্বাভাস অনুযায়ী, রবিবার আগ্রা শহরে ‘ঘন কুয়াশা’ থাকার সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভোর ও সকালের দিকে দৃশ্যমানতা কম থাকায় যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…