Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

2027 World Cup: সরাসরি বিশ্বকাপের বাছাইপর্বে ওমান

Oman cricket team
Oman cricket team

 

দুবাই, ৫ নভেম্বর : আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ টানা সপ্তম হারের পরও চতুর্থ হয়েছে ওমান। ৩৬ ম্যাচে নামিবিয়ার সমান ৩৩ পয়েন্ট পেয়েছে তারা। তবে নেট রানরেটে সামান্য এগিয়ে থেকে চতুর্থ হওয়ায়, তারা সরাসরি জায়গা করে নিয়েছে ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বে। লিগ ২ এর পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি খেলবে বাছাইপর্বে। আগেই সেখানে জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

লক্ষ্য পূরণে বুধবার লিগ টু-তে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে বড় পরাজয় এড়ানোই যথেষ্ট ছিল ওমানের। ২২৬ রান তাড়ায় যখন ১০৩ রান করে ফেলে তারা, তখনই নামিবিয়াকে টপকে টেবিলে চারে উঠে যায় ওমান এবং নিশ্চিত হয়ে যায় তাদের বিশ্বকাপের বাছাইপর্বে খেলা। শেষ পর্যন্ত ম্যাচটিতে ৪২ রানে হারে ওমান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…