
কেপটাউন, ৩১ অক্টোবর : কেপ টাউন টেস্টে চাপের মুখে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যান রিকেলটন। ছয় নম্বরে নেমে দ্বিতীয় ইনিংসে ২১৮ বলে তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি। শুক্রবার চতুর্থ দিনে ৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেন রিকেলটন। ৬ উইকেট হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকা তখন এগিয়ে কেবল ৪০ রানে। আগের দিন ১৯ রানে অপরাজিত ম্যাথু ব্রিটস্কি ফেরেন ৪৩ রান করে। এরপর মুল্ডারের সঙ্গে শতরানের জুটিতে দলকে এগিয়ে নেন রিকেলটন। ১০৫ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। দিনের তৃতীয় সেশনে পা রাখেন কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে। ৩০ বছর বয়সি এই ক্রিকেটারের ১৮ টেস্টের ক্যারিয়ারে এটি তৃতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরের ওভারেই রান আউট হন রিকেলটন। ১২ চারে ২১৯ বলে ১০১ রান করেন তিনি। আর মুল্ডারের জুটিতে আসে ১৫৪ রান। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার চেয়ে ২৭১ রানে এগিয়ে রয়েছে এবং তাদের হাতে ১টি মাত্র উইকেট। উইয়ান মুল্ডার ১০০ রান করে অপরাজিত আছেন।
