Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Rachna on Indranil: ‘চন্দননগরে যেতে নিতে হত ইন্দ্রনীলের অনুমতি’, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক রচনা

Hooghly MP Rachna Banerjee on Indranil sen
Hooghly MP Rachna Banerjee on Indranil sen

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দননগর। অথচ নিজের সংসদীয় এলাকার এই শহরেই অবাধে যাতায়াত করতে পারতেন না বলে দাবি করলেন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তার হওয়ার পর এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলত্যাগী রচনা। অভিনেত্রীর অভিযোগ, চন্দননগরে যেতে হলে তাঁকে ইন্দ্রনীল সেনের অনুমতি নিতে হত। এমনকি কোনও অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও প্রাক্তন মন্ত্রীর সম্মতি প্রয়োজন ছিল বলে দাবি করেছেন রচনা। তবে রাজনৈতিক বিতর্কের বাইরে ইন্দ্রনীল সেনের শিল্পীসত্তার প্রশংসাও করেছেন তিনি। গায়ক হিসেবে ইন্দ্রনীল ভালো ছিলেন বলেই মন্তব্য করেছেন অভিনেত্রী। 

চন্দননগর পুলিশের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপিআইয়ে যোগ দেওয়া রচনা। সেখানে তিনি জানান, রাজনীতির প্রাঙ্গণে পা দেওয়ার পর প্রথম এই ধরণের অনুষ্ঠানে যোগ দিলেন। কিন্তু তিনি তো সাংসদ হয়েছেন ২০২৪ সালে। পেরিয়েছে দু’বছর। একবারও কোনও অনুষ্ঠানে যাননি? সেই নীরবতা নিজেই ভেঙেছেন রচনা। ইন্দ্রনীলের প্রসঙ্গ তুলে জানান, তৃণমূলে থাকার সময় তিনি চন্দননগর বিধানসভার তৎকালীন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীলের অনুমতি ছাড়া এলাকায় প্রবেশ করতে পারতেন না। নিতে হত অনুমতি। তিনি বলেন, “একই দলের সাংসদ থাকলেও ইন্দ্রনীলের সঙ্গে সেইভাবে কাজ করা হয়নি। ওঁর বিধানসভা এলাকায় কোনও অনুষ্ঠানে যেতে হলে অনুমতি নিয়েই যেতে হত। এমনকী কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে ইন্দ্রনীলের অনুমতি নিতে হত। দলের কর্মীরাই এ বিষয়টি আমাকে জানিয়েছিলেন।”

প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে বিশেষ কিছু বলতে রাজি হননি তিনি। রচনা বলেন, “আমি এখন অন্য দলের সাংসদ। তাই বিগত দলের নেতাকে নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। আইন বিষয় নিয়ে আদালতে রায় চূড়ান্ত। ইন্দ্রনীল সেন যখন গায়ক ছিলেন তাঁর অনেক ক্যাসেট বিক্রি হয়েছে। শিল্পী ইন্দ্রনীল গায়ক হিসেবে ভালো ছিলেন।” উল্লেখ্য, ২৮ অক্টোবর পুলিশে হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল সরকারের মন্ত্রী ইন্দ্রনীল। পুজোর ই-পাস মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বউবাজার থানায় ‘মাস আর্ট’ নামক একটি সংস্থার মাধ্যমে দুর্গাপুজোর প্রিভিউ শো ও ভিআইপি পাস বিক্রি ও কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ট্রাভেল এজেন্ট মামলাটি দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত করছে লালবাজারে গোয়েন্দা শাখা।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…