Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Mamata Banerjee | আর চুপ করে থাকা নয়’, দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে সকলকে ডাক মমতার

INDIA bloc’s protest in Delhi over allegations of vote rigging
INDIA bloc’s protest in Delhi over allegations of vote rigging

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটাধিকার হরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের আন্দোলনে নামছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আগামী রবিবার, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বড়সড় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বক্তাদের তালিকাতেও রয়েছে তাঁর নাম। এই কর্মসূচিকে সামনে রেখে পড়ুয়া, মহিলা-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। বৃহস্পতিবার নিজের সমাজমাধ্যমের পোস্টে তাঁর বার্তা, “আর চুপ থাকবেন না।” ভোটাধিকার বিপন্ন বলে যে অভিযোগ বিরোধীরা তুলছেন, সেই প্রেক্ষিতে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি। 

পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে ভোট লুটের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চান বিরোধীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ নিয়ে কার্যত একপেশেভাবে নির্বাচন পরিচালনা করেছে কমিশন। নিরপেক্ষতা বজায় রাখেনি। এতে জ্ঞানেশ কুমারের ভূমিকা সবচেয়ে বেশি বলে অভিযোগ তাঁদের। তাই জ্ঞানেশের পদত্যাগের দাবি ক্রমশ জোরাল হচ্ছে। এনিয়ে আগেও বার দুয়েক প্রতিবাদ করেছে বিরোধী ইন্ডি জোট। পথে নেমে পুলিশের লাঠিও খেতে হয়েছে রাহুল গান্ধী, নেহা বোরাদের। কিন্তু প্রতিবাদ থামছে না। আগামী ১ নভেম্বর ফের দিল্লির রামলীলা ময়দানে একই ইস্যুতে নামছে বিরোধী দলগুলি। তাতে সমর্থন জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। সম্ভবত তারাও ওই কর্মসূচিতে অংশ নেবে।

রবিবার দিল্লির ওই কর্মসূচিতে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার আগে তিনি নিজের সোশাল মিডিয়া পোস্টে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানালেন। তাঁর বক্তব্য, ‘১ নভেম্বর, ইন্ডিয়া রামলীলা ময়দানে প্রতিবাদ জানাবে। এটা ভোট চুরির বিরুদ্ধে লড়াই। প্রত্যেক ভারতীয়র এই অধিকার আছে। বাংলা ও অন্যান্য রাজ্যে ভোট চুরির জবাব চায় জনতা, নিরুত্তর থাকলে চলবে না। আমি প্রত্যেক পড়ুয়া, যুব, মহিলা ও সমাজের বিশিষ্টদের কাছে আবেদন জানাই, আপনারাও এই কর্মসূচিতে শামিল হোন। আসুন, সংঘবদ্ধ হয়ে আমরা গণতন্ত্র ও সংবিধানকে বাঁচাই।’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…