
নয়াদিল্লি, ২২ অক্টোবর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা, মাওবাদ দমন এবং মাদকবিরোধী অভিযানে তাঁর প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁর প্রশাসনিক দূরদর্শিতা ও প্রজ্ঞা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলেছে।"
মাওবাদ নির্মূল এবং মাদক নিয়ন্ত্রণ অভিযানে অমিত শাহ-র ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "মাওবাদের বিপদ দূরীকরণ এবং আমাদের মাদকমুক্ত সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে তাঁর উল্লেখযোগ্য সাফল্য বিশেষভাবে প্রশংসনীয়। জনগণের সেবায় তিনি যেন দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হন, ঈশ্বরের কাছে আমি সেই প্রার্থনাই করি।" উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের নাগরিকরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Warm birthday greetings to Home Minister Shri Amit Shah Ji. His administrative understanding has ensured India’s internal security systems become more effective. Particularly noteworthy are the successes in eliminating the menace of Maoism and in furthering our dream of a society free from drugs. I pray that he is blessed with a long and healthy life in service of the people. @AmitShah
— Narendra Modi (@narendramodi) October 22, 2026
