
নয়াদিল্লি, ২০ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী মঙ্গলবার বিজয়াদশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু এবং উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এক্স-এ লিখেছেন, শুভ বিজয়াদশমী উপলক্ষে দেশ-বিদেশে বসবাসকারী সকল ভারতীয়কে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিজয়াদশমীর উৎসব অধর্মের ওপর ধর্ম, অসত্যের ওপর সত্য এবং মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক। এই উৎসব দেশের আস্থা, সভ্যতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যেরও উদযাপন। সকলের জীবনে যেন এই পবিত্র উৎসব সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে— ঈশ্বরের কাছে এই কামনা করি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, অধর্মের ওপর ধর্ম, অসত্যের ওপর সত্য এবং মন্দের ওপর ভালোর শাশ্বত বিজয়ের প্রতীক হলো বিজয়াদশমী| এতে আমাদের সত্য, সাহস এবং মর্যাদার পথে অটল থাকার অনুপ্রেরণা মেলে। প্রভু শ্রীরাম সর্বদা আমাদের ধর্মপথ দেখান। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে, অধর্ম, অসত্য, অন্যায় ও অত্যাচারের ওপর ধর্ম, সত্য, ন্যায় ও সদাচারের শাশ্বত বিজয়ের প্রতীক এই পবিত্র উৎসব আমাদের প্রত্যেকের ভেতরের মন্দকে ত্যাগ করে মানবতার পথে চলার অনুপ্রেরণা জোগায়। প্রভু শ্রীরামের কৃপায় প্রতিটি হৃদয় যেন ধর্ম ও সত্যের আলোয় আলোকিত হয়।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, অধর্মের ওপর ধর্ম, অসত্যের ওপর সত্য এবং মন্দের ওপর ভালোর বিজয়ের মহান উৎসব বিজয়াদশমী আমাদের জীবন থেকে মন্দ দূর করে সদাচার, সংযম এবং কর্তব্য পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিক। ভগবান শ্রীরামের কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির সঞ্চার হোক।
