Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Amit Shah Kolkata Visit : সপ্তমীর সকালে কালীঘাট মন্দিরে পূজার্চনা অমিত শাহ-র

Amit Shah Kolkata Visit (symbolic picture)
Amit Shah Kolkata Visit (symbolic picture)

 

কলকাতা, ১৮ অক্টোবর : দুর্গাপুজোর আবহে বঙ্গ সফরে এসে সপ্তমীর সকালে কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কালীঘাট মন্দিরে পৌঁছন এবং গর্ভগৃহে গিয়ে মা কালীর চরণে অঞ্জলি দিয়ে বিশেষ পূজার্চনা সারেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মন্দিরে উপস্থিত সেবায়েত ও পুরোহিতরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুজো সম্পন্ন করান। পুজো শেষে তাঁর গলায় উত্তরীয় ও প্রসাদী মালা পরিয়ে দেওয়া হয় এবং প্রসাদ তুলে দেওয়া হয় তাঁর হাতে। তিনি করজোড়ে প্রার্থনা করে দেশ ও রাজ্যবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে সকাল থেকেই কালীঘাট চত্বরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সাধারণ ভক্তদের পুজো দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছিল। পুজো শেষে উপস্থিত সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…