Country

47 minutes ago

CJP's DELHI PROTEST: শান্তিপূর্ণ মিছিলেও পুলিশের বাধা? CJP-র বিক্ষোভে আইনজীবীদের আটক ঘিরে বিতর্ক

Lawyers detained outside Supreme Court released after CJI’s intervention
Lawyers detained outside Supreme Court released after CJI’s intervention

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন বেশ কয়েকজন আইনজীবী। এই ঘটনাকে কেন্দ্র করে কড়া অবস্থান নিয়েছে শীর্ষ আদালত। শনিবার সুপ্রিম কোর্ট চত্বর থেকে যন্তর মন্তরের উদ্দেশে শান্তিপূর্ণ মিছিল করে যাওয়ার সময় দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁদের আটক করে বলে অভিযোগ। আইনজীবীদের উপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। 

সূত্রের খবর, আইনজীবীদের হেনস্থা ও আটকের ঘটনায় ভারতের প্রধান বিচারপতির জরুরি হস্তক্ষেপ চেয়েছে বার অ্যাসোসিয়েশন। প্রবীণ ও তরুণ আইনজীবীদের পাশাপাশি অনেক মহিলা আইনজীবীকেও পুলিশ আটক করেছে। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে, যাতে আটক আইনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়। একই সঙ্গে তাঁদের আইনি সহায়তার সুযোগ দেওয়া এবং যাঁদের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অভিযোগ নেই, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি তোলা হয়েছে। 

বার অ্যাসোসিয়েশনের এই বার্তার পরেই তৎপর হন প্রধান বিচারপতি বিচারপতি সূর্য কান্ত। তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, যাতে আটক আইনজীবীদের দ্রুত মুক্তি দেওয়া হয়। আইনজীবীদের আটক এবং তাঁদের উপরে বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। 

You might also like!