West Bengal

1 hour ago

Bengal Weather Forecast: দক্ষিণ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তি

Rain forecast for South and North Bengal
Rain forecast for South and North Bengal

 

কলকাতা, ৩ অক্টোবর : পুজোর মরসুমে ফের দক্ষিণ ও উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে, তবে তা মূলত হালকা থেকে মাঝারি ধরনেরই থাকবে। একটানা বা ভারী বর্ষণের তেমন কোনও সম্ভাবনা নেই; বরং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবেই এই বৃষ্টি দেখা যেতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়া এবং বাতাসে থাকা জলীয় বাষ্পের প্রভাবেই মূলত এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের কোনও কোনও সময়ে ক্ষণিকের জন্য ভিজতে পারে দুই বঙ্গের বেশ কয়েকটি জেলা। তবে বৃষ্টির তীব্রতা খুব বেশি থাকবে না। এছাড়াও শহর ও শহরতলিতে বজায় থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি।

You might also like!