Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

CJI Surya Kant
CJI Surya Kant

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এজলাসের ভিতরেই প্রধান বিচারপতিকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন আইনজীবী প্রবীণ সিঙ্ঘল। প্রধান বিচারপতিকে তাঁর পদে থাকার ‘অযোগ্য’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। এবার সেই মন্তব্যের জেরেই আদালত অবমাননার অভিযোগে কাঠগড়ায় উঠতে হল তাঁকে। প্রবীণ সিঙ্ঘলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিসও জারি করেছে শীর্ষ আদালত। ফলে প্রধান বিচারপতিকে আক্রমণ করে করা মন্তব্যের জেরে নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে এলেন এই আইনজীবী। 

প্রধান বিচারপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় আইনজীবী প্রবীণ সিঙ্ঘলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে বার কাউন্সিল অফ সুপ্রিম কোর্ট। বার কাউন্সিলের তরফে সভাপতি তথা প্রবীণ আইনজীবী প্রদীপ কুমার রাই আদালতে সওয়াল করেন। তিনি বলে দেন, যেভাবে এজলাসে দাঁড়িয়ে প্রধান বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাও জানান, ‘আদালতের গরিমা ও মর্যাদার সঙ্গে কোনওরকম আপস করা চলে না।’

মামলা শোনার পর বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার তিন সদস্যের ডিভিশন বেঞ্চ জানায়, “আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করার যে চেষ্টা হয়েছে এবং অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ করার যথেষ্ট কারণ আছে।” আগামী ৮ জানুয়ারি ফের মামলার শুনানি। ওই দিনের মধ্যে অভিযুক্ত আইনজীবীকে নিজের পক্ষে হলফনামা দিতে হবে। আগামী ২০ জানুয়ারি তাঁকে আদালতে সশরীরে হাজির থাকারও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে ওই আইনজীবীর লাইসেন্স বাতিল হতে পারে।

আসলে গত ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের একটি এজলাসে জরুরি শুনানির আর্জির সময় প্রধান বিচারপতি সূর্য কান্তকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন ওই আইনজীবী। এজলাসে ওই আইনজীবী বারবার দাবি করেন, তাঁর পেশ করা বিষয়টি জরুরি। পালটা প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, “দেখেছি। আপনি অপেক্ষা করুন।” উত্তেজিত আইনজীব ধৈর্য্য ধরতে চাননি। এরপরই তিনি মন্তব্য করে বসেন, “আপনি এই চেয়ারে বসবেন না, আপনি এর যোগ্যই নন। আপনার মধ্যে সেই সততা নেই!” যার পর আদালতের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্ত আইনজীবীকে এজলাস থেকে বের করে দেওয়া হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…