Breaking News
 
Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন

 

Om Birla: পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত মহিলাদের অধিক প্রতিনিধিত্ব প্রয়োজন, ওম বিড়লা

Lok Sabha Speaker Om Birla
Lok Sabha Speaker Om Birla

 

বেঙ্গালুরু, ১৮ নভেম্বর : সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্বের আহ্বান জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মঙ্গলবার বেঙ্গালুরুতে ‘প্রথম কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস ইন্ডিয়া রিজিওন কনফারেন্স’-এর উদ্বোধন করে তিনি জোর দিয়ে বলেন, মহিলাদের অংশগ্রহণ কেবল পঞ্চায়েত ও পুরসভার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সংসদ এবং রাজ্যের বিধানসভাগুলিতেও সম্প্রসারিত করতে হবে।

এদিনের সম্মেলনে লোকসভার অধ্যক্ষ আশা প্রকাশ করেন যে, ২০২৩ সালে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ শীঘ্রই কার্যকর হওয়ার পথে এগোবে, যা লোকসভা ও রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ প্রশস্ত করবে। তিনি উল্লেখ করেন, দেশের একাধিক রাজ্য ইতিমধ্যেই পঞ্চায়েত ও পুরসভাগুলিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ প্রতিনিধিত্বের ব্যবস্থা করেছে। ওম বিড়লা বলেন, "আইনসভা, নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মহিলাদের অধিকতর অংশগ্রহণ আমাদের গণতন্ত্রকে আরও বেশি সংবেদনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং দায়বদ্ধ করে তুলবে।"

লোকসভার অধ্যক্ষ আরও জানান, মহিলাদের কেবল সাধারণ অংশগ্রহণকারী হিসেবে নয়, বরং নেতৃত্ব দান, নীতি নির্ধারণ এবং আইন প্রণয়নের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা নিতে হবে। সমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মহিলাদের সংবেদনশীলতা, অঙ্গীকার এবং দায়িত্ববোধ উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…