Big B Comeback: অসুস্থতা কাটিয়ে ফের কাজে অমিতাভ বচ্চন, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে ফিরছেন শাহেনশা

Amitabh Bachchan Makes Comeback On KBC 18 Set
Amitabh Bachchan Makes Comeback On KBC 18 Set

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অসুস্থতার কারণে বেশ কিছু দিন কাজ থেকে দূরে ছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে থাকার পাশাপাশি সাময়িক বিরতি নিয়েছিলেন শুটিং ও সমাজমাধ্যমের নিয়মিত কার্যকলাপ থেকেও। তবে অনুরাগীদের উদ্বেগ কাটিয়ে ফের কাজে ফিরছেন অভিনেতা। আবারও ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সঞ্চালকের আসনে দেখা যাবে তাঁকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের নতুন প্রচার-ঝলক। সেখানে অনুরাগীদের ভালবাসা, প্রার্থনা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অমিতাভ। দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি ‘কেবিসি’-র মঞ্চকে নিজের আর এক পরিবারের সঙ্গে তুলনা করেছেন তিনি। প্রচার-ঝলকে দেখা যায়, এক প্রতিযোগী অমিতাভের শারীরিক অবস্থার খোঁজ নেন। উত্তরে নিজের কথা না বলে প্রতিযোগীর সুস্থতার বিষয়ে জানতে চান অভিনেতা। প্রতিযোগী ভাল থাকার কথা জানালে অমিতাভের সংক্ষিপ্ত উত্তর, “আপনি ভাল থাকলে আমরাও ভাল আছি।” তাঁর এই কথাতেই ধরা পড়েছে পরিচিত আন্তরিকতা। পাশাপাশি দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অমিতাভ জানিয়েছেন, তাঁদের ভালবাসা ও আশীর্বাদই তাঁকে আবার ফিরতে অনুপ্রাণিত করেছে। নতুন উদ্যম ও হাসি নিয়ে ‘কেবিসি’-র মঞ্চে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

উল্লেখ্য, গত মাসে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে কয়েক দিনের বিশ্রাম নিয়েছিলেন অভিনেতা। এর প্রভাব পড়েছিল তাঁর কাজের সময়সূচিতেও। সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং। সেই সময় নতুন পর্বের পরিবর্তে পুরনো পর্ব সম্প্রচার করা হচ্ছিল। এবার নতুন প্রচার-ঝলক প্রকাশ্যে আসতেই অমিতাভের প্রত্যাবর্তনের খবরে স্বস্তি ফিরেছে অনুরাগীদের মধ্যে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…