Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Bhai Dooj Special Sweets: দীপাবলি-ভাইফোঁটায় অতিথি আপ্যায়নে চমক, প্রাকৃতিক রঙে বানান বাহারি মিষ্টি

Diwali Bhai Dooj Homemade Natural Colour Sweets
Diwali Bhai Dooj Homemade Natural Colour Sweets

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দোকানের শো-কেসে সাজানো বাহারি রঙের মিষ্টি দেখলে জিভে জল আসে। দীপাবলি ও ভাইফোঁটার আগে এমন মিষ্টির চাহিদা বাড়ে। তবে কৃত্রিম ফুড কালার মেশানো নিয়ে অনেকেরই উদ্বেগ থাকে। তাই স্বাদ ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়িতেই তৈরি করতে পারেন রঙিন মিষ্টি। বিভিন্ন সব্জি ও মশলার প্রাকৃতিক রং ব্যবহার করেই মিষ্টিতে আনা যায় বাহারি সাজ। সঙ্গে কেশর, বাদাম, ক্ষীর ও ছানার মিশেলে বাড়বে স্বাদও। উৎসবের অতিথি আপ্যায়নেও হয়ে উঠতে পারে ঘরোয়া এই মিষ্টি বিশেষ আকর্ষণ।

রয়্যাল রুবি সন্দেশ— বিটের রসেই তৈরি হবে এই মিষ্টি। লাগবে ২ কাপের মতো ছানা, আধ কাপ চিনি, ২ চামচ টাটকা বিটের রস, এলাচগুঁড়ো ১ চা-চামচ, সাজানোর জন্য পেস্তাকুচি।

পদ্ধতি: প্রথমে ছানা ভাল করে মেখে নরম করে নিন। কড়ায় ছানা ও চিনি একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি শক্ত হয়। এ বার এতে বিটের রস মিশিয়ে ভাল করে নাড়তে থাকুন, যাতে সুন্দর গোলাপি বা রুবির মতো রং ধরে। ছানার পাক কড়া হলে এলাচগুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। হালকা ঠান্ডা হলে ছাঁচে ফেলে বা গোল পাকিয়ে পেস্তাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

পালংশাকের সবুজ মার্বেল ক্ষীর— দোকানের মতো সবুজ মিষ্টিই তৈরি হবে, তবে কোনও ফুড কালারের প্রয়োজন হবে না। পালংশাকের রসেই সবুজ রং ধরবে মিষ্টিতে। সঙ্গে লাগবে ফুল ক্রিম দুধ ১ লিটার, চালের গুঁড়ো বা সুজি ২ চামচ, ৩ চামচের মতো পালংশাকের রস, চিনি আধ কাপ, সাজানোর জন্য কাজু-পেস্তা-এলাচ।

পদ্ধতি: দুধ ফুটিয়ে ঘন করে অর্ধেক করে নিন। অল্প জলে চালের গুঁড়ো বা সুজি গুলে দুধে দিয়ে দিন যাতে ক্ষীর দ্রুত ঘন হয়। পালংশাক অল্প গরম জলে ভাপিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। দুধের মধ্যে চিনি ও পালংশাকের পেস্ট মিশিয়ে ৫-৭ মিনিট ফোটান। এতে দুধের রং সবুজ হবে। উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন। 

কফি ব্রাউন চকোলেট ফিউশন বরফি— কোকো পাউডারের গুণেই খয়েরি রং হবে মিষ্টিতে। আলাদা করে কৃত্রিম রং মেশানোর প্রয়োজন হবে না। এই মিষ্টি বানাতে নিতে হবে ২ কাপের মতো কাজুবাদামের গুঁড়ো, ১ কাপ চিনি, আধ কাপ জল, ১ চামচ কোকো পাউডার, ১ চামচ কফি, ১ চামচ ঘি।

পদ্ধতি: জল ফুটিয়ে তাতে চিনি দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। চিনির সিরা তৈরি করে তাতে কাজুর গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি দুই ভাগে ভাগ করুন। এক ভাগে কোকো পাউডার ও কফি মিশিয়ে খয়েরি রং তৈরি করে নিন। এ বার একটি ছড়ানো পাত্রে তৈরি করা কাজুর গুঁড়োর মিশ্রণ ঢেলে দিন। তার উপরে খয়েরি রং ঢালুন। ঠান্ডা হয়ে জমে গেলে বরফির আকারে কেটে নিন। উপর থেকে আরও খানিকটা বাদামের গুঁড়ো, পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…