Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Cooking

58 minutes ago

Chingrir Pithe: মিষ্টি নয়, চিংড়ি দিয়ে ঝাল পিঠে! পুজোয় গরম ভাতের সঙ্গে জমিয়ে খান নতুন পদ

Chingrir Pithe at home
Chingrir Pithe at home

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উৎসবের মরশুম হোক কিংবা বাড়ির কোনও বিশেষ অনুষ্ঠান, বাঙালির ভোজে চিংড়ির পদ থাকলে খাওয়াদাওয়া যেন আরও জমে ওঠে। পুজোর সময়ে চিংড়ি দিয়ে একটু অন্যরকম কিছু বানাতে চাইলে স্বাদ বদল করে রেঁধে ফেলতে পারেন চিংড়ির পিঠে। নামের সঙ্গে মিষ্টি পিঠের যোগ থাকলেও এই পদটি একেবারেই ঝালঝাল স্বাদের। গরম ভাতের সঙ্গে চিংড়ির পিঠে খেতে দারুণ লাগে। পিঠে শুনলেই অনেকের মনে হয়, এই পদ বানাতে বুঝি বেশ সময় ও পরিশ্রম লাগে। কিন্তু চিংড়ির পিঠের ক্ষেত্রে তেমনটা নয়। হাতে গোনা কয়েকটি উপকরণেই মাত্র ১৫ মিনিটে তৈরি করে নিতে পারেন এই অভিনব পদ। পুজোর ব্যস্ততায় ঝটপট চিংড়ির নতুন স্বাদ পেতে জেনে নিন সহজ রেসিপি। 

উপকরণ:

৫০০ চাপড়া চিংড়ি

আধ কাপ নারকেলবাটা

১ টেবিলচামচ সাদা সর্ষেবাটা

১ টেবিলচামচ কালো সর্ষেবাটা

৫-৬টি চেরা কাঁচালঙ্কা

পরিমাণমতো সর্ষের তেল

স্বাদমতো নুন, চিনি

১ চা-চামচ হলুদগুঁড়ো

১ চা-চামচ লঙ্কাগুঁড়ো 

প্রণালী:  প্রথমে চিংড়িমাছগুলি পরিষ্কার করে ধুয়ে খোলস আর মাথা ভাল ভাবে ছাড়িয়ে নিন। এ বার একটি মিক্সারে চিংড়িমাছ, নারকেলবাটা, দু’রকম সর্ষেবাটা, কাঁচালঙ্কা, সর্ষের তেল, নুন আর স্বাদমতো চিনি মিশিয়ে ভাল করে বেটে নিন। এ বার সেই মিশ্রণে হলুদগুঁড়ো আর লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন। এ বার একটি ননস্টিক কড়াইয়ে খানিকটা তেল ব্রাশ করে নিন। এ বার তার উপর গোল করে কাটা কলাপাতা বিছিয়ে তার উপর বেটে রাখা চিংড়িমাছের মিশ্রণ ছড়িয়ে দিন। এ বার উপর থেকে আরও একটি কলাপাতা দিয়ে ঢেকে দিন। কড়াইয়ের ঢাকা বন্ধ করে মিনিট দশেক রান্না করুন। গ্যাস বন্ধ করে আরও মিনিট পাঁচেক ভাপে রাখুন। তার পর ঢাকা খুলে চৌকো করে কেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ির পিঠে।


You might also like!