Islampur | ইসলামপুর হোক ‘ঈশ্বরপুর’, দাবি তুলে পোস্টার বিশ্ব হিন্দু পরিষদের

Vishwa Hindu Parishad puts up posters demanding that Islampur be renamed ‘Ishwarpur’
Vishwa Hindu Parishad puts up posters demanding that Islampur be renamed ‘Ishwarpur’

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : পশ্চিমবঙ্গেও কি শুরু হতে চলেছে এলাকার নামবদল? উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম পালটে ঈশ্বরপুর করার দাবি উঠল জোরদার। বৃহস্পতিবার শহরজুড়ে ঈশ্বরপুরের দাবিতে পোস্টার দেখা গেল। পোস্টারে লেখা বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)–র নাম।ইসলামপুরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ করার দাবিতে সরব হয়ে শহরে প্রবেশের মুখে ‘ঈশ্বরপুর শহরে স্বাগত’ ব্যানার ঝুলিয়ে আন্দোলন আরও জোরদার করল বিশ্ব হিন্দু পরিষদ। তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে, তৈরি হয়েছেরাজনৈতিক চাপানউতোর। ইসলামপুরের বাম ও কংগ্রেস নেতৃত্ব ভিএইচপি-র এই দাবির বিরোধিতা করেছে।

বুধবার রাত থেকে এই ব্যানার চোখে পড়ে। বৃহস্পতিবার ইসলামপুরের পথে নেমে সরব হতে দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদের নেতা, কর্মীদের। এবার আন্দোলন শহরের মধ্যে আর সীমাবদ্ধ রইল না। শহর ছাপিয়ে বিস্তীর্ণ ইসলামপুর এলাকায় ছড়িয়ে দিতে বিভিন্ন এলাকায় ‘ঈশ্বরপুর’ নামে ব্যানার টাঙিয়ে প্রচারের মাত্রা আরও তীব্র করল ভিএইচপি। ইসলামপুর শহরে প্রবেশের পথেও লাগানো হল ‘ঈশ্বরপুর স্বাগত’ লেখা ব্যানার ও পোস্টার।

প্রসঙ্গত, ছাব্বিশের ভোটের আগে প্রচারে এসে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন নামবদলের কথা বলেছিলেন। যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক উর্দুঘেঁষা স্থানের নাম বদলের পথে হেঁটেছিলেন। মুঘলসরাই হয়েছিল দীনদয়াল উপাধ্যায় মার্গ, এলাহাবাদ প্রয়াগরাজ – এমনই আরও বহু জায়গা নতুন নামে নতুন করে পরিচিত হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…