Nimta | নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের, দেহ আটকে বিক্ষোভ

Horrific road accident in Nimta
Horrific road accident in Nimta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :বৃহস্পতিবার কল্যাণী রোড ও নিমতা রোডের সংযোগস্থলে বাজার করে সাইকেলে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক হোমিয়োপ্যাথি চিকিৎসকের। মৃতের নাম সুকুমার দাস। শ্রীদুর্গাপল্লির কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে জড়ো হয়ে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

ডাম্পারটি মুড়াগাছা থেকে এমবি রোডের দিকে যাচ্ছিল। সেই সময়েই কল্যাণী রোডে শ্রীদুর্গাপল্লির কাছে সাইকেলে বাড়ি ফিরছিলেন সুকুমারবাবু। অভিযোগ, ডাম্পারটি তাঁকে সজোরে ধাক্কা মারে। সেটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিকিৎসকের। দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছোলে বিক্ষোভ চরম আকার ধারণ করলে পরিস্থিতি সামাল দিতে উত্তেজিত জনতাকে লাঠি উঁচিয়ে তাড়া করতেও দেখা যায় পুলিশকে। পরে মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পরেই এলাকার ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তায় দুপুরের দিকে ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকে না বললেই চলে। নিয়মিত বড় বড় লরি ও ডাম্পার চলাচল করলেও যান নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা নেই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…