Asansol | বোলপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই আসানসোলে গুলির লড়াই! পুলিশকে গুলি করে উধাও দুষ্কৃতী

Police have surrounded the house of the accused, Pratap Das.
Police have surrounded the house of the accused, Pratap Das.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :বোলপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলের হীরাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। সাইবার প্রতারণা-সহ একাধিক মামলায় অভিযুক্ত প্রতাপ দাসের বাড়ি ঘিরে অভিযান চালাতে গিয়েই বিপাকে পড়েন পুলিশকর্মীরা। পুলিশ বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছে বুঝতে পেরেই অভিযুক্তের তরফে পরপর দু’রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের মাদার টেরেজা সরণির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফের পুলিশের উপর এমন হামলার অভিযোগ ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।

পুলিশ জানিয়েছে, আসানসোল দক্ষিণ থানায় প্রতাপের নামে একটি সাইবার প্রতারণার মামলা হয়েছিল। সেই ঘটনায় বুধবার তাঁকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। সে সময় এই ঘটনা বলে জানা গিয়েছে।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার বলেন, ‘‘আজ আসানসোল দক্ষিণ থানার পুলিশ এক জন অভিযুক্তকে ধরতে যায়। সেই সময় ওই অভিযুক্ত গুলি চালিয়ে পালিয়ে যান। কোনও পুলিশকর্মীর গায়ে সেই গুলি লাগেনি। আমরা ওই অভিযুক্তকে দ্রুত ধরার চেষ্টা করছি।’’

গত ১৩ নভেম্বর শান্তিনিকেতনের লায়েকবাজারে অভিযুক্ত রতন শেখকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। একটি গুলি লাগে বিশ্বজিতের বাঁ পায়ে। তাঁকে পরে কলকাতার এসএসকেএমে স্থানান্তর করা হয়েছিল। পরে নানুরের চারকোল গ্রামের কাছে উচকরন এলাকার একটি ইটভাটায় পুলিশের এনকাউন্টারে নিহত হন সেই রতন।

পুলিশ সূত্রে খবর, কনস্টেবলকে গুলি করায় অভিযুক্ত রতনকে ১৫ নভেম্বর পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। যদিও আনুষ্ঠানিক ভাবে সেই নিয়ে সেই সময়ে কিছু জানায়নি পুলিশ। ওই সূত্রের দাবি, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে রতন অপরাধ স্বীকার করে নেন। শুক্রবার পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোয় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কোথায় রয়েছে, জেরায় তা-ও জানিয়ে দেন রতন। সেইমতো ১৫ নভেম্বর বিকেলে রতনকে নিয়ে নানুরের ওই ইটভাটায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। দাবি, হঠাৎই সেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি চালিয়ে দেন রতন। পুলিশের গাড়িতে গুলি লাগে। ‘আত্মরক্ষার্থে’ পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই জখম হন রতন। তড়িঘড়ি নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…