Ramayana controversy: রণবীরের ‘রাম’ অবতার নিয়ে পরিকল্পিত অপপ্রচার? গোমাংস বিতর্কে বিস্ফোরক অভিযোগ ইন্দিরার

Indira Krishnan on Ranbir Kapoor
Indira Krishnan on Ranbir Kapoor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শুরু থেকেই রণবীর কাপুরের ‘রাম’ অবতারকে ঘিরে বিতর্কের অন্ত ছিল না। রামচন্দ্রের চরিত্রে অভিনেতার লুক থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত খাদ্যাভ্যাস, সবকিছু নিয়েই আপত্তি তুলেছিলেন বিনোদুনিয়ার একাংশ। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো হিংসাত্মক ও উগ্র পৌরুষত্বনির্ভর ছবিতে অভিনয়ের পর রামচন্দ্রের মতো সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্রে রণবীরকে মানিয়ে নেওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকী, অতীতে গোমাংস খাওয়ার কথা স্বীকার করা অভিনেতাকে রামের ভূমিকায় দেখেও অনেকে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে ছবি মুক্তির পর তাঁর অভিনয় ঘিরে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়ায় অনেকটাই স্তিমিত হয়েছে সেই বিতর্ক। এরই মধ্যে রণবীরের পর্দার মা তথা অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণণ গোমাংস ভক্ষণ বিতর্ককে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। 

সিনেমা রিলিজের পরও কাপুরনন্দনকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। একাংশের মতে, অভিনেতা হিসেবে রণবীরের পরিচিত ভাবমূর্তির সঙ্গে রামের শান্ত, নিষ্পাপ এবং সংযত চরিত্রের কোনও মিল নেই। রামানন্দ সাগরের ‘রাম ‘অরুণ গোভিল, যিনি এই ছবিতে দশরথের ভূমিকায় অভিনয় করেছেন, তাঁর সঙ্গেও অভিনেতার তুলনা টানা হয়। এক সাক্ষাৎকারে ‘রাম’ রণবীরকে নিয়ে এবার যাবতীয় কটাক্ষ, সমালোচনার জবাব দিলেন ইন্দিরা। মেগাবাজেট ‘রামায়ণ’-এ কৌশল্যার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ইন্দিরা কৃষ্ণণের মন্তব্য, “রামের চরিত্রে রণবীরকে কাস্ট করা হয়েছে জেনে অনেকে হতাশ হয়েছিলেন। আমার মনে আছে, আমি এমন সব মেসেজ পেয়েছিলাম যেখানে লেখা ছিল— ‘তাহলে আপনি কি একজন গোমাংস ভক্ষণকারীর মায়ের চরিত্রে অভিনয় করছেন?’ সেসময়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল। 


আসলে ‘রামায়ণ’-এর শুটিং চলাকালীন ২০১১ সালের এক সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়, যেখানে তিনি গোমাংস পছন্দ করেন বলে জানিয়েছিলেন। এরপরই লাগাতার কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। সেসময়ে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন রণবীর? সেকথাই জানালেন ইন্দিরা কৃষ্ণণ। ‘কৌশল্যা’ জানান, “রণবীরকে ভীষণভাবে ট্রোল করা হচ্ছিল। কিন্তু ছেলেটি টুঁ শব্দও করেননি কিংবা কড়া ভষায় কোনও প্রতিক্রিয়াও দেননি। শুধু সেটে আসতেন এবং নিজের ২০০ শতাংশ উজাড় করে শট দিতেন। আমার মনে হয়, যারা ট্রোল করছিল, তখন তারা টাকার বিনিময়েই এসব করেছে। কেউ কেউ হয়তো ভেবেছিল ‘রামায়ণ’ সাফল্যের মুখ দেখবে না হবে না।” ইন্দিরা জানান, রণবীর কাপুরই তাঁকে ‘রামায়ণ’-এর ‘কৌশল্যা’র চরিত্রের জন্য নির্মাতাদের কাছে সুপারিশ করেছিলেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…